আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাটপাড়াতে ফের পুলিশি অভিযানে উদ্ধার ১০টি তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: ফের বড়সড় সাফল্য ভাটপাড়া থানার। বোমা- গুলির খবরে বারবার শিরোনামে উঠে আসে ভাটপাড়া -জগদ্দল এলাকা। প্রায় প্রতিদিনই পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয় মজুত করা বোমা। পুলিশি ধরপাকড়ে রীতিমত ঘুম উড়েছে দুষ্কৃতীদের। বেশ কয়েকদিন আগে ভাটপাড়া থানার জোরদার তল্লাশিতে পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার করা হয় ৩০ টি তাজা বোমা। ফের ভাটপাড়ায় (Bhatpara) চললো গোপনে পুলিশি অভিযান।

জানা গিয়েছে, পুরসভা ১৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর গলি থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার(BhatparaP.S.) পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আচমকা হানা দেয় ১৪ নম্বর ওয়ার্ডে।সেখান থেকেই উদ্ধার হয় তাজা বোমাগুলি।ইতিমধ্যেই সেইগুলি নিস্ক্রিয় করা হয়েছে।তবে কে বা কারা বোমাগুলি মজুত করেছিলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

গোটা বিষয় নিয়ে পুলিশ কমিশনার(CP) আলোক রাজোরিয়া বলেন, পুলিশ ধারাবাহিক ভাবে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।পুলিশ তার নিজের কাজ করছে।আরো সক্রিয় করা হবে পুলিশকে।তিনি আরো বলেন, মানুষ আমাদের সাথে আছে। সবার সহযোগিতায় আমরা আরো ভালো কাজ করবো।

অন্যদিকে মালদা(Malda) জেলার কালিয়াচকে বল বোমা উদ্ধারের ঘটনার পর এবারে বোতল বোমা আতঙ্কে ছড়ালো। কালিয়াচক থানার জালুয়াবাধাল অঞ্চল এর গঙ্গানারানপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকার একটি লিচু গাছের নিচে একটি ব্যাগে তিনটি বোতল পাওয়া যায়। পাশাপাশি প্লাস্টিকে মোড়ানো কয়েকটি ব্যাগও দেখতে পাওয়া যায়। খবর পেয়ে কালিয়াচক থানার(Kaliachak P.S.) পুলিশ ঘটনাস্থলে যায়। তবে বিকেল হয়ে যাওয়ার কারণে বম্ব স্কোয়াড টিম ঘটনাস্থলে আসেনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বোম আছে কিনা সেটা এখনো সঠিক নয়। বোম স্কয়াড টিম আসার পরে সেটা জানা যাবে বোতল গুলির বোমা না অন্য কিছু। তবে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনাদের কথা দিচ্ছি…’, রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ