‘আপনাদের কথা দিচ্ছি…’, রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা দু’দিন, তারপরেই রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন। সোমবার (২৭ এপ্রিল) নির্বাচনী প্রচারের শেষ দিন রাজ্যবাসীর জন্য খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন,  এই নির্বাচন আমি পশ্চিমবঙ্গে এক অনন্য শক্তি ও উদ্দীপনা প্রত্যক্ষ করেছি। প্রচণ্ড গরম এবং একের পর এক কর্মসূচি সত্ত্বেও একটুও ক্লান্তি অনুভব করিনি আমি। এইসব সমাবেশ এবং রোড শো তীর্থ যাত্রার মতো মনে হয়েছে। যখনই মা কালীর ভক্তদের মধ্যে মিলিত হয়েছি, তখন সম্ভবত, মা কালী নিজেই আমাকে নতুন শক্তি যুগিয়েছে। ২০২৪ এর জানুয়ারি মাসে অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় আমি ১১ দিন উপবাস এবং অন্য নানা রীতি পালন করেছিলাম। এই নির্বাচনের সময়ও আমার একই রকম অনুরূপ হয়েছে- ঠিক যেমন হয়ে থাকে দেবীর মন্দিরে যাওয়ার সময়।

পাশাপাশি তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের সেবা এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য। পশ্চিমবঙ্গের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ ও সম্ভাবনা রূপান্তরিত করা আমার সৌভাগ্য ও দায়িত্ব বলে মনে করি। এই দায়িত্ব থেকে আমি কখনই সরে আসব না। আমি আপনাদের কথা দিচ্ছি যে, আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহ উদযাপন করব। আমি নিশ্চিত যে ২৯ এপ্রিল আপনারা ভোট দানের এক নতুন রেকর্ড গড়বেন। এই ঐতিহাসিক মুহূর্তে, আমি একটি অডিও বার্তার মাধ্যমে মনের ভাব ব্যক্ত করেছি, বলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী।

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার