সাবধান! ৮ সেপ্টেম্বর থেকে এই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে আর চলবে না হোয়াটসঅ্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের ইঙ্গিত! খুব শিগগিরই বহু পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে নতুন আপডেট আনতে গিয়ে পুরোনো ডিভাইসের জন্য সাপোর্ট কমাতে বাধ্য হচ্ছে সংস্থা। ফলে লক্ষ লক্ষ ব্যবহারকারীকে এখন থেকেই সতর্ক হতে বলা হচ্ছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ৫.০ এবং ৫.১ সংস্করণে চলা স্মার্টফোনগুলো নির্ধারিত সময়ের পর আর অ্যাপটি ব্যবহার করতে পারবে না। ব্যবহারকারীদের আগাম সতর্ক করতে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই অ্যাপের ভেতরে নোটিফিকেশন দেখানো শুরু করেছে। যেসব ডিভাইস এই পরিবর্তনের আওতায় পড়বে, তাদের চ্যাট হিস্ট্রি আগে থেকেই ব্যাকআপ করে রাখতে বলা হচ্ছে। ব্যভারকারীরা চাইলে Google Drive-এ বা ফোনের লোকাল স্টোরেজে চ্যাট সংরক্ষণ করতে পারবেন। এতে পরবর্তীতে নতুন ডিভাইসে স্থানান্তরিত হলে পুরনো তথ্য পুনরুদ্ধার করা সহজ হবে। 

বিশেষজ্ঞদের মতে, যেসব জায়গায় এখনও পুরনো স্মার্টফোন ব্যপকভাবে ব্যবহৃত হয় সেসব জায়গায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। ভারত, ব্রাজিল, দক্ষিন-পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু এলাকায় এখনও অনেক ব্যবহারকারী পুরনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। এসব ডিভাইসে সফটওয়‍্যার আপডেট বন্ধ হয়ে যাওয়ায় আধুনিক অ্যাপ চালানো কঠিন হয়ে পড়ে। যারা ভবিষ্যতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান, তাদের অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরবর্তী সংস্করণের ফোনে আপগ্রেড করতে হবে। এই পরিবর্তন শুধু সাধারণ WhatsApp নয়, WhatsApp Business ব্যবহারকারীদের ক্ষেত্রেও কার্যকর হবে। 

আরও পড়ুন: গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ১ মে থেকেই টানা ছুটি রাজ্যের সব স্কুলে

অন্যদিকে, iPhone এবং iPad ব্যবহারকারীদের জন্য আপাতত কোনো সমস্যা নেই। iOS 15.1 বা তার উপরের সংস্করণে হোয়াটসঅ্যাপ স্বাভাবিকভাবেই চলবে। পাশাপাশি জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন “নোটিফিকেশন বাবল” ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে অন্য অ্যাপ ব্যবহার করার সময়ও সহজে মেসেজ দেখা ও উত্তর দেওয়া সম্ভব হবে, যা মাল্টিটাস্কিংকে আরও সুবিধাজনক করে তুলবে। 

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক