হিঙ্গলগঞ্জের জনসভা থেকে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি ভোটে দাঁড়ানোর পর বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করছেন । ঠিক তেমনি হিঙ্গলগঞ্জের(Hingalganj) যোগেশগঞ্জ এলাকায় ভোটের প্রচারে জনসভায় তিনি প্রকাশ্যে বলেন,”আমরা বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব, কিন্তু সেই রক্ত বাইরে বেরোবে না। আমরা এই তৃণমূল সরকারকে বুঝিয়ে দেবো যে অঙ্গ-প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করে দেওয়ার সাজা কি হয় ।”

আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও তার বক্তব্যে অনড় থাকলেন। তিনি বলেন, যেভাবে অত্যাচার করছে তাতে বুলডোজার চালাবে নারী বাহিনী। আর এই বুলডোজার মানে ঝাঁটা লাঠি নিয়ে বুলডোজার চালানো । সন্দেশখালিতে(Sandeshkhali) দেখেছেন ? তেমনি বুলডোজার চলবে ।আর এই বিষয়ে সরব হল তৃণমূল।তৃণমূলের সাংগঠনিক জেলার সহ-সভাপতি বুলবুল ইসলাম বলেন,একজন বিধানসভার প্রার্থী এমন ধরনের কথা কিভাবে বলেন ? আমরা অবাক হয়ে যাচ্ছি ।

মহিলাদের আমরা মায়ের মতন দেখি । তাদের মধ্যে কত নমনীয়তা থাকে । কিন্তু এখানে তার উল্টো দেখতে পাচ্ছি । একজন মহিলা জনপ্রতিনিধি হতে যাচ্ছে, তার মুখের ভাষা এরকম । শান্ত এলাকাকে কি তিনি অশান্ত করতে চাইছেন । ২৯ তারিখ ভোটে এলাকার মহিলারা ভোটের বাক্সে এই কথার জবাব দেবে । তাঁর অপেক্ষায় থাকুন বিজেপি প্রার্থী।

এদিকে,শেষ দিনের প্রচারে সোমবার সকাল থেকেই প্রচারে ঝড় তুললেন বাদুড়িয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম (দিলু)।বাদুড়িয়ার(Baduria) কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম (দিলু) তাঁর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে পড়লেন । বাদুড়িয়ার বিভিন্ন এলাকায় তিনি সকাল হতেই প্রচার করেন ।তার দাবি বাদুড়িয়ার মানুষ অশান্তি চায় না । শান্তি প্রিয় মানুষ । তাই শান্তি বজায় রাখতে তাকেই জেতাবেন । এবং তিনি জেতার জন্য ১০০% আশাবাদী ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা