সল্টলেকে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর পুলিশের অতর্কিত হানায় পর্দাফাঁস হলো আরও এক ভুয়ো কলসেন্টারের। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে, অন্যান্য ভুয়ো কলসেন্টারের(Call Center) মত সেই একই একই পদ্ধতিতে প্রতারণা। কিন্তু অভিযান চালিয়ে তদন্ত করে উঠে আসে এক অন্য বিস্ফোরক তথ্য ।ঝাঁ-চকচকে বিল্ডিং ভাড়া করে, তারপর হয় অনলাইন(On Line) টেক্ সাপোর্ট দেওয়ার নাম করে, নয় লোন পাইয়ে দেওয়ার নাম করে লোক ঠকানোর ব্যবসা। কিন্তু এবার প্রকাশ পেল আরও ভয়ঙ্কর এক চক্র।

যাদের কাজ প্রথমে লোন(Loan) পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ছবি আদায় করে নেওয়া। এবং তারপর সেই ছবি কিছু অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে নিরীহ ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা। সামাজিক প্রতিষ্ঠা নষ্টের ভয়ে নিরুপায় হয়ে টাকা দিয়েও ফেলেছেন অনেকে। বেশ কিছুদিন থেকে এই চক্র এভাবেই প্রতারণার ফাঁদ পেতে আদায় করছিল লক্ষ লক্ষ টাকা।

ওই ভুয়ো কল সেন্টারে অভিযানে গ্রেপ্তার(Arrest) হয় মোট ২৬ জন। ঠিক কতদিন থেকে তারা এই ধরনের প্রতারনার হাত বেঁধে ছিল তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার(Computer) এবং রাউটার। এই চক্রের সঙ্গে আর যারা যুক্ত আছে তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।বিধান নগর প্রশাসনের পক্ষ থেকে এই চক্রের ফাঁদে পড়ে যারা অর্থ দিয়েছেন তাদের অতিসত্বর যোগাযোগ করতে বলা হয়েছে। দেশের বাইরে যারা এই ফাঁদে পড়েছিলেন তাদের সাথেও যোগাযোগ করছে বিধাননগর সাইবার ক্রাইম।

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!