Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঐন্দ্রিলার জন্য প্রার্থনায় সামিল পরমব্রত থেকে বিদীপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ২৪ বছর বয়সে দু-দুবার মারণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হওয়ার পর আরও একবার মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ১লা নভেম্বর থেকে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। চিকিৎসায় ক্রমশ সারা দিলেও আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) লেখেন, “সকলে অলৌকিকের জন্য প্রার্থনা করুন”। অভিনেতার এই পোস্টের পরই ঐন্দ্রিলার জন্য প্রার্থনা জানিয়ে এই লড়াইয়ে সব্যসাচীর পাশে থাকার বার্তা দেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী।

অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, “ঐন্দ্রিলাকে নিয়ে কিছুই লিখিনি ফেসবুকে। খালি মনে মনে প্রার্থনা করে গেছি যেন মেয়েটা সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। আজকে শট দিতে যাওয়ার আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগল আবার। একটাই প্রার্থনা ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেন সেটার পুনরাবৃত্তি হয়”। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছেন “চল আমরা সবাই ছোট মেয়েটির জন্য প্রার্থনা করি”। এখানেই না থেমে সব্যসাচীর উদ্দেশ্যে পরমব্রত লিখেছেন, “আমি তোমাদের ব্যক্তিগত ভাবে চিনি না। কিন্তু তোমাদের এই যুদ্ধকে স্যালুট জানাই। তোমাদের দেখে মনে হয় এখনও ভালোবাসায় ভরসা আছে”।

অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী লিখেছেন, “আমারও প্রায় এই বয়সি একটা মেয়ে আছে। তার জন্মদিনে আজ মন প্রাণ দিয়ে আমার এটুকুই প্রার্থনা, এই কঠিন লড়াই জিতে খুব তাড়াতাড়ি ফিরে আসুক মেয়েটা”। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, “প্রার্থনার কী কোন ফল পাওয়া যায়? আমি জানিনা। যদি পাওয়া যায় তবে ঐন্দ্রিলা ও সব্যসাচীর জন্য প্রার্থনা করছি এই যুদ্ধটা ওদের জিততেই হবে”।

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় লিখেছেন, “তোমাকে আমার সমস্ত ভালবাসা এবং প্রার্থনা পাঠাচ্ছি ঐন্দ্রিলা। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।

অভিনেতা অভিষেক বসু লিখেছেন, “হে মা তারা ব্রহ্মময়ী মা গো, মা ঐন্দ্রিলাকে অবিলম্বে সুস্থ করে তোলো মা দয়া করো মা। জয় মা তারা”।

মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতকদের জন্য সাফল্য নিয়ে আসছে

অপমান ও আইনি ঝামেলার আশঙ্কা, মেষ থেকে মীনের কেমন যাবে রবিবার?

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার