নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ অনুষ্ঠান টিভিতে দেখলেন মা গায়ত্রী অধিকারী। আজ, শনিবার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মা হিসেবেই পরিচিত হলেন তিনি। এতদিন বিরোধী দলনেতা ছিলেন। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন দেখে গর্বিত হলেন মা গায়ত্রী অধিকারী এবং বাবা শিশির অধিকারী। রবীন্দ্র জয়ন্তী স্মরণীয় হয়ে থাকবে তাঁদের কাছে।

এদিকে শুভেন্দু অধিকারীর বাবা এবং মায়ের বয়স হয়েছে যথেষ্ট। তাই তাঁরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে ছেলের শপথ দেখতে পারেননি। সংবাদমাধ্যমের উপরই ভরসা রাখতে হয়েছিল তাঁদের। আর এই দৃশ্য দেখেই বললেন, ‘‌আমি তো রত্নগর্ভা।’‌ তিনি যে যথেষ্ট গর্বিত এই কথা থেকেই তা স্পষ্ট। নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী শপথ নিতে দেখে আনন্দে চোখে জল চলে এসেছিল গায়ত্রীদেবীর। তাই তো গায়ত্রীদেবী বলেন, ‘ছোটবেলা থেকেই ও ঠান্ডা প্রকৃতির। গত পাঁচ বছর ধরে ছোটাছুটি করেছে, জীবনেরও ঝুঁকি নিয়েছে। অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ল।’‌

অন্যদিকে আজ শুভেন্দু অধিকারী বাড়িতে ফিরবেন। কিন্তু রাতে তিনি বাড়িতে খাবেন না। কারণ যেহেতু রাত হয়ে যাবে তাই খেয়েই বাড়িতে ফিরবেন। তবে আগামীকাল রবিবার ছুটির মেজাজে বাড়িতে খাওয়াদাওয়া করবেন তিনি। যা রান্না করবেন খোদ মা গায়ত্রী দেবী। নতুন মুখ্যমন্ত্রী নানা পদ খেতে ভালবাসেন। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী বলেছেন, ‘‌ইলিশ মাছ, মুসুরির ডাল, পোস্তর বড়া, পোস্ত, পোনা মাছ খেতে ভালবাসে৷ চিংড়ি মাছ খায় না। আর চিকেনটা খায়।’‌

এছাড়া এই রান্নাগুলি নিজে হাতে করে খাওয়াবেন মা তাঁর ছেলেকে। ইতিমধ্যেই সবকিছুর প্রস্তুতি হয়ে গিয়েছে। শুধু রাত পোহালেই শুরু হয়ে যাবে রান্নাবান্না। এই মেনুই তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী ছেলের জন্য। আর আজকের শপথ দেখে গায়ত্রী দেবীর বক্তব্য, ‘‌চোখে জল এসে গিয়েছিল শপথ দেখে। আমি রত্নগর্ভা। খুব আনন্দ হচ্ছে ছেলের শপথ দেখে।’‌

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার