বিশ্বকবির জন্মদিনে টুইট করে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী

'মহৎ কবির শিক্ষা, গান, কবিতা তাঁর সৃষ্টির ভাণ্ডার আমাদের পথচলা অব্যাহত রাখে। তিনি আমাদের জীবনের ধ্রুবতারা।'

Share:

নিজস্ব প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মজয়ন্তীতে (Birth Anniversary) শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবির ১৬১ তম জন্মদিবসে টুইট করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। 

সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা। মহৎ কবির শিক্ষা, গান, কবিতা তাঁর সৃষ্টির ভাণ্ডার আমাদের পথচলা অব্যাহত রাখে। তিনি আমাদের জীবনের ধ্রুবতারা।’ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে এই কথাই ইংরেজিতে লিখে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

 

বিশ্বকবির জন্মদিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপন। তাতে রয়েছে বিশ্বকবির উদ্ধৃতি,’দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে-/ আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে।’ বিশ্বকবির ছবি দিয়ে তার নিচেই লেখা রয়েছে, ‘আমাদের মননে, চিন্তনে  চির অধিষ্ঠিত কবিগুরু’। এরপরেই লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বিজ্ঞাপণের নিচে লেখা রয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ’। 

উল্লখ্য, প্রতিটি মনীষীর জন্মদিবস ও গুরুত্বপূর্ণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।  বিধানসভা, নবান্ন, সমস্ত সরকারি দফতর এবং জেলার একাধিক সরকারি দফতরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে পালিত হচ্ছে বিশ্বকবির জন্মদিবস। 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে