চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুল গান্ধির নিরাপত্তা সুনিশ্চিতের অনুরোধ জানিয়ে শাহকে চিঠি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত জোড়ো যাত্রার পরবর্তী অংশে রাহুল গান্ধির নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল কংগ্রেস। চিঠিতে গত শনিবার রাজধানী দিল্লিতে রাহুলের পদযাত্রা ঘিরে উপচে পড়া ভিড় সামাল দিতে দিল্লি পুলিশ ব্যর্থ হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। এমনকী পদযাত্রায় অংশগ্রহণকারীদের কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের নামে অকারণে হেনস্থা করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল লিখেছেন, ‘জেড প্লাস নিরাপত্তা পাওয়া সত্বেও ভারত জোড়ো যাত্রায় একাধিকবার রাহুল গান্ধির নিরাপত্তা বলয় ভেঙে গিয়েছে। রাজধানী দিল্লিতে শনিবার পদযাত্রার সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। ফলে যে কোনও সময়ে বড় কোনও অঘটন ঘটে যেতে পারত। তাছাড়া হরিয়ানাতে রাজ্যের গোয়েন্দারা ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়া পদযাত্রীদের জন্য বরাদ্দ বিশেষ কন্টেনারে ঢুকে পড়েছিলেন। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য কোভিডের বাহানা দেখিয়ে ভারত জোড়ো যাত্রা বন্ধের জন্য রাহুল গান্ধিকে চিঠি পাঠানোর পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতির নিরাপত্তার ক্ষেত্রে শৈথিল্য লক্ষ্য করা গিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। উত্তরপ্রদেশ হয়ে কাশ্মীরে পৌঁছবে। ওই সময়ে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেই অনুরোধ জানানো হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ