প্রতারণা মামলায় আত্মসমর্পণ বিখ্যাত নর্তকী স্বপ্না চৌধুরীর

সোমবার লখনউয়ের অতিরিক্ত মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু ত্যাগীর এজলাসে আত্মসমর্পণ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রতারণা ও চুক্তিভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন হরিয়ানার বিজেপি নেত্রী তথা বিখ্যাত নর্তকী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। আজ সোমবার লখনউয়ের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ACJM) শান্তনু ত্যাগীর (Shantanu Tyagi) এজলাসে আত্মসমর্পণ করেন তিনি। আত্মসমর্পণের পরে প্রথমে স্বপ্নাকে (Sapna Choudhary) পুলিশি হেফাজতে নেওয়া হলেও পরে মুক্তি দেওয়া হয়। পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই মুক্তি দেওয়া হয় বিখ্যাত নর্তকীকে।

চার বছর আগে ২০১৮ সালের ১৩ অক্টোবর লখনউয়ে একটি অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হরিয়ানার নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। ওই অনুষ্ঠানের জন্য দর্শকদের কাছে টিকিটও বিক্রি করেছিলেন আয়োজকরা। কিন্তু অনুষ্ঠানে হাজিরই হননি নাচাগানার জন্য চুক্তিবদ্ধ হওয়া বিজেপি নেত্রী তথা নৃত্যশিল্পী। এমনকী অনুষ্ঠানের আয়োজকরা স্বপ্নার (Sapna Choudhary) সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। অনুষ্ঠানে হরিয়ানার বিখ্যাত নৃত্যশিল্পী উপস্থিত না হওয়ায় দর্শকরা হাঙ্গামা বাঁধান। ব্যাপক গোলমাল হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন আয়োজকরা। সেই মামলা আদালতে গড়ায়। গত মাসে অভিযুক্ত নর্তকীর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন লখনউয়ের এসিজেএম শান্তনু ত্যাগী।

গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের কথা ছিল স্বপ্নার (Sapna Choudhary)। কিন্তু বিচারক ছুটিতে থাকায় এদিন আত্মসমর্পণ করেন প্রখ্যাত নর্তকী ও গায়িকা। আত্মসমর্পণের পরে স্বপ্নাকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। খানিকবাদেই অবশ্য বিচারকের নির্দেশে মুক্তি দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন অভিযুক্ত নর্তকীকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য