ইমরান খান বেঁচে আছেন তো? জেলে তিন সপ্তাহ দেখা করতে পারেননি পরিজনেরা

কারাগারে ভাল আছেন তো পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারাগারে ভাল আছেন তো পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, কারাগারে ভাল নেই ইমরান খান। অভিযোগ, আদালতের অনুমতি সত্ত্বেও গত ২১ দিন ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর তিন বোন এবং আইনজীবীকে। এরপরেই খানের খানের বোনেরা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশের মহাপরিদর্শকের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। এরপরেই গুজব উঠেছে যে, কারাগারে অসুস্থ বোধ করছেন ইমরান খান। তাঁকে হত্যা করা হয়নি তো? তিনি বেঁচে আছেন তো? তিন সপ্তাহ ধরে দাদার দেখা না পাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন বোনেরা। বোনেদের অভিযোগ, তাঁরা ইমরান খানের অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য পাননি এখনও। ইমরানের বোন নওরীন আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভকারী দের উপর ‘নৃশংস হামলার’ বিষয়ে পঞ্জাব আইজির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। এদিকে ইমরানের দল তথা পিটিআই সমর্থকরা প্রশ্ন তুলেছেন যে, ইমরান খান যদি সুস্থ থাকেন, তাহলে তাঁর সঙ্গে তাঁর বোনদের কেন দেখা করতে দিচ্ছেন না পুলিশ?

এদিকে জানা গিয়েছে, গত সপ্তাহে ইমরানের সঙ্গে দেখা করতে না দেওয়ার কারণে ইমরানের বোনেরা কারাগারের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন। যেখানে পিটিআই প্রতিষ্ঠাতা বর্তমানে বন্দী রয়েছেন। তখনই আদালত থেকে বের হওয়ার সময় ইমরানের বোন আলেমা খানকে হেফাজতে নেওয়া হয়। সেই সময়ে, পুলিশ খানের বোনদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। পিটিআইয়ের অন্যান্য সদস্যদেরও খানের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছিল। পিটিআইয়ের দেওয়া তথ্যাঅনুসারে, ইমান খানের দুই বোন, আলেমা খান, উজমা খান এবং নওরীন, কারাগারের বাইরে দাদার সঙ্গে দেখা করার জন্যে শান্তিপূর্ণভাবে বসেছিলেন। তখন পুলিশ তাদের লাঞ্ছিত করে এবং সহিংসভাবে আটক করে। ঘটনার সময় ইমরানের এক বোনকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়। পুলিশের আচরণের পর নাজমা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল। তাতেই গুজব উঠছে যে, ইমরান খানকে মেরে ফেলা হয়েছে জেলে, তিনি আদতে বেঁচে আছেন কিনা সেটাই সন্দেহের!

এদিকে বুধবার (২৬ নভেম্বর) পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীরা ‘কালো দিবস’ পালন করছে। কারণ গতবছর এই দিনে ইমরান খানের মুক্তি এবং রাজনৈতিক ন্যায়বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছিলেন PTI সমর্থকরা।  পিটিআই সারা দেশে বিক্ষোভ, সমাবেশ এবং সভা আয়োজন করেছিল। তখন পিটিআই কর্মীরা কথিত সরকারি অবিচার, রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন। আজ সেই বিক্ষোভের প্রথম বার্ষিকী। তাই দেশজুড়ে কালো দিবস পালন করছে PTI কর্মীরা। তার মধ্যেই ইমরান খানের সঙ্গে গত ৩ সপ্তাহ ধরে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না দাবি তুলে আতঙ্কে খানের পরিবার। প্রসঙ্গত, PTI প্রতিষ্ঠাতা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। আল-কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে জাতীয় জবাবদিহিতা ব্যুরো তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে যে, ইমরান খান তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে এই মামলায় দুর্নীতি করেছিলেন। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি রিয়েল এস্টেট টাইকুন মালিক রিয়াজ হুসেনের কাছ থেকে একটি ট্রাস্টের নামে ৬০ একর জমির অনুদান গ্রহণ করেছেন, যার ফলে রাজ্যের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে আদালত খানকে ১৪ বছরের কারাদণ্ড দেয়, যেখানে বুশরাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ইমরান খানের বিরুদ্ধে আরও একাধিক বিচারাধীন মামলাও রয়েছে।

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের