দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত কোন চমক দিতে চলেছে সেই দিকেই নজর রয়েছে সকলের। কেমন হবে ভারতের প্রথম একাদশ এই নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর,  স্পিনের জাদু নিয়ে দলে ফিরতে পারেন বরুণ চক্রবর্তী। আর তাতেই বদলে যেতে পারে ভারতের প্রথম একাদশের অঙ্ক। এই রদবদলের মাঝে ফের অপেক্ষায় থাকতে হতে পারে বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে। শুধু বৈভব নন, সম্ভাব্য একাদশের বাইরে থাকতে পারেন আরও চার ক্রিকেটার। বৃহস্পতিবারের প্রথম টি-টোয়েন্টিতে কারা পাবেন সুযোগ, আর কাদের কাটাতে হবে ডাগআউটে বসে? জেনে নিন কেমন হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ। 

আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে   হবে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের টি-২০ সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছিল। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই জয়ের ছন্দে ফিরতে চাইবে ভারত। প্রথম ম্যাচে ভারতীয় দলের স্পিন বিভাগে বড় ভরসা হতে পারেন বরুণ চক্রবর্তী। চোটের কারণে এশিয়ান গেমস  এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি তিনি। এবার তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বরুণ একাদশে সুযোগ পেলে কুলদীপ যাদবকে প্রথম ম্যাচে বাইরে বসতে হতে পারে। অন্যদিকে, পেস আক্রমণে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা রয়েছে। তৃতীয় পেসার হিসেবে প্রিন্স যাদব ও ময়ঙ্ক যাদবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সম্ভাব্য একাদশে প্রিন্সকে এগিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে বৈভবের খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জুটির উপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। ফলে সুযোগ পেতে বৈভবকে অপেক্ষা করতে হতে পারে।

আরও পড়ুন: প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

প্রথম টি-টোয়েন্টিতে  ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নমন ধীর, নীতীশ কুমার রেড্ডি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং বরুণ চক্রবর্তী। 

বেঞ্চ থাকতে পারেন: শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বৈভব সূর্যবংশী এবং মায়াঙ্ক যাদব।

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

এক থালা ভাত নিমেষে হবে শেষ, বানিয়ে ফেলুন কচুপাতা ও চিংড়ির এই সুস্বাদু পদ

মাত্র ৬ দিনেই ৫৪১ কোটি আয়, রেকর্ড গড়ল রজনীকান্তের JAILER 2

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০