পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মুরারইয়ের হরিণপুর-জঙ্গিপুর রোডের ধারে একটি টিনের চাল দেওয়া চত্বরে বাড়িতে হানা দেয় আবগারি দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলের রস ও পানীয় জলের কারখানার আড়ালে চলছে বেআইনি মদ তৈরির রমরমা কারবার? গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মুরারইয়ের হরিণপুর-জঙ্গিপুর রোডের ধারে একটি টিনের চাল দেওয়া চত্বরে বাড়িতে হানা দেয় আবগারি দফতর। কয়েক ঘণ্টা ধরে চলে অভিযান। যাতে বিপুল পরিমাণের জাল বিদেশি মদ তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে। আবগারি দফতর সূত্রের খবর, উদ্ধার হওয়া বিদেশি মদ তৈরির সামগ্রীগুলির বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আবগারি দফতরের দাবি, হরিণপুর–জঙ্গিপুর রোডের ধারে ওই টিনের চাল দেওয়া চত্বরে ফলের রস ও পানীয় জলের কারখানা রয়েছে। কিন্তু কারাখানার আড়ালে সেই চত্বরে বেআইনিভাবে মদ তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই সেই খবর ছিল পুলিশের কাছে। গতকাল গোপণ সূত্রে খবর পেয়ে সেই এলাকায় বিশেষ অভিযানে যায় পুলিশ এবং আবগারি দফতরের আধিকারিকরা। বীরভূমের আবগারি পুলিশ সুপার তনয় গুহের নেতৃত্বে পাইকর ও মুরারই থানার সীমানা এলাকায় ওই অভিযান চালানো হয়। তবে প্রাথমিকভাবে অভিযানে গিয়ে আধিকারিকরা দেখতে পান যে, পুরো চত্বরটি তালাবন্ধ।

এমনকি কোনও সাইনবোর্ড, হোর্ডিং বা ব্যানারও ছিল না। এরপরেই তালা ভেঙে গোটা কারখানা চত্বরে তল্লাশি চালায় পুলিশ। তখনই সেখান থেকে বিদেশি মদের বোতল, প্যাকেট এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের ড্রাম-সহ নানা সামগ্রী উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া সামগ্রী আদেও বিদেশী মদ তৈরিতে ব্যবহার করা হত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই চত্বরে ঠিক কতদিন ধরে এই কার্যকলাপ চলছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?