বঙ্গ সিপিএমে ‘পদ’ ধরতে কাটাকুটির খেলা

আদৌ উঠে আসবেন তাপস সিনহা- মিনাক্ষী মুখোপাধ্যায়ের মতো মুখ? মাত্র ছটি চেয়ারের দাবিদার ১২ থেকে ১৪ জন।গুডবুকে কে রয়েছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ সিপিএমে (CPIM) রাজ্য সম্পাদক মণ্ডলীতে ফাঁকা হচ্ছে একাধিক আসন। বৃদ্ধ প্রজন্মের প্রায় ৬ টি চেয়ারে সাদা মাথার জায়গায় গুরুত্ব পাবে নতুন মাথা। ফাঁকা আসন ঘিরে শুরু হয়েছে কাটাকুটির খেলা। পদ পেতে লবি ধরতে চাইছেন বহু সর্বহারার নেতা। জায়গা পেতে চাইছেন রাজ্যের শীর্ষ কমিটিতে। আদৌ উঠে আসবেন তাপস সিনহা- মিনাক্ষী মুখোপাধ্যায়ের মতো মুখ?

আগামী ২৭- ২৮ এপ্রিল হবে রাজ্য কমিটি বৈঠক। দু’দিন ব্যাপী বৈঠকের শেষ দিনে নতুন সম্পাদক মণ্ডলী গঠন করা হতে পারে। স্বাভাবিক ভাবেই থাকছেন না প্রবীণ মুখ। বিমান, মিনতি, সূর্যকান্তরা সরে গিয়েছেন। ৬ টি পদ রয়েছে ফাঁকা। এই ‘ফাঁকা চেয়ার’- এর দাবিদার কিন্তু মোটেই ৬ জন নন। দাবিদার অনেক। আসতে পারেন শমীক লাহিড়ী, সুমিত দে, কনীনিকা ঘোষ, অঞ্জু কর। ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন দেবলীনা হেমব্রম। তাঁকে নিয়ে আসা হতে পারে রাজ্যের শীর্ষ কমিটিতে। পদাধিকার বলে তা অসম্ভব নয় মোটেই। জানা গিয়েছে, নির্বাচিত সম্পাদক মণ্ডলীতে শেষ চোখ বোলাবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex- CM) বুদ্ধদেব ভট্টাচার্য। বিশেষ গুরুত্ব দেওয়া হবে অসুস্থ গৌতম দেবের সিদ্ধান্তকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিমান- সূর্য- সেলিম। এই মুহূর্তে কান্নুর পার্টি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন সুমিত, শমীক। তবে, তাঁরা রাজ্যের সম্পাদক মণ্ডলীর পদে আসতে চাইলে নিতে হবে অনুমতি। না হলে ছাড়তে হবে কোনও একটি দায়িত্ব। কারণ জেলা- রাজ্য- দেশের বিভিন্ন পদে তাঁরা রয়েছেন ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেওয়া হবে নজর। চেয়ার দখলের দৌড়ে তাপস, মিনাক্ষী, শমীক, সুমিতের পাশাপাশি রয়েছে রাহুল ঘোষ, অলোকেশ দাস, এমএস সাদি, মেঘলাল শেখ, দেবব্রত ঘোষ। আবার নতুন মুখ হিসেবে জায়গা করতে পারেন সায়নদীপ মিত্র। দৌড়ে রয়েছেন জামির মোল্লাও।

মাত্র ছটি চেয়ারের দাবিদার ১২ থেকে ১৪ জন। এখন দেখার যারা সিদ্ধান্ত নেবেন তাঁদের গুডবুকে কে রয়েছেন। দেখার কার ভাগ্যে শিকে ছেঁড়ে চেয়ারে বসার। দলকে ফিকে থেকে তাজা করতে কার কার ওপর ভরসা রাখেন পাকা মাথারা?

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭