আচমকাই ইস্তফা দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার

অরবিন্দ পানাগাড়িয়ার পদত্যাগের পরে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন রাজীব কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ধারিত মেয়াদের আগেই সরে দাঁড়ালেন নীতি আয়োগের (NITI Aayog) ভা্ইস চেয়ারম্যান রাজীব কুমার (Rajiv Kumar)। শুক্রবারই তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় দেশের নীতি-নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংস্থার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সুমন কে বেরিকে (Suman k Berry)। আগামী ১ মে থেকে তিনি দায়িত্ব নেবেন। আচমকাই কেন রাজীব কুমার ইস্তফা দিলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

ক্ষমতায় আসার পরেই দেশে যোজনা বা পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে নীতি আয়োগ গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ পানাগাড়িয়া। কিন্তু সরকারের শীর্ষ মহলের সঙ্গে মতান্তরের জেরে মাঝপথেই ইস্তফা দিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় বিশিষ্ট অর্থনীতিবিদ রাজীব কুমারকে নিয়োগ করা হয়েছিল। ২০১৭ সালের অগাস্ট মাসে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই দেশের কৃষি ক্ষেত্রে উন্নতির দিকে নজর দিয়েছিলেন। পাশাপাশি একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। যদিও লাভজনক সরকারি সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য সঙ্ঘ পরিবারের শ্রমিক সংগঠন সহ বিজেপি নেতাদের একাংশের সমালোচনার মুখেও পড়েছিলেন। গত কয়েক মাস ধরে সরকারের শীর্ষ মহলের সঙ্গে নানা ইস্যুতে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন। 

নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিচালন পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান