বিশ্বকাপে প্রথম গোল করে কাঁদলেন লেভানডভস্কি

কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তিনি। ফলে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল। চাপে পড়ে গিয়েছিল পোল্যান্ড। শনিবার সেই পাপের স্খলন ঘটালেন রবার্তো লেভানডভস্কি। সৌদি আরবের বিরুদ্ধে শুধু গোল করালেনই না, নিজেও গোল করলেন। আর সেই গোল করার পরে মাঠে দাঁড়িয়েই কাঁদলেন অনুগামীদের আদরের লেভা। তবে তা ছিল আনন্দাশ্রু। তারকা ফুটবলারের চোখে জল দেখে অবাক হয়েছিলেন পোল্যান্ডের বাকি ফুটবলাররা।

কাতার বিশ্বকাপে খেলতে নামার আগে দেশের হয়ে ৭৬টি গোল করেছিলেন রবার্তো লেভানডভস্কি। কিন্তু বিশ্বকাপে একটি গোলও পাননি। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছেন। ২০১৮ বিশ্বকাপে তিন ম্যাচে একবারও জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি। কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে পেনাল্টি মিস করার পরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশ্বের অন্যতম তারকা স্ট্রাইকারকে। ক্লাব ফুটবলে ভুরিভুরি গোল করলেও কেন বিশ্বকাপের মতো আসরে গোল পাচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছিলেন সমালোচকরা।

অবশেষে এদিন সেই অপবাদ ঘোচালেন লেভানডভস্কি। এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ৩৯ মিনিটে পোল্যান্ডের হয়ে পিতওর জেলেনস্কির প্রথম গোলের পিছনে অবদান রেখেছিলেন। আর ম্যাচের ৮২ মিনিটে সৌদির রক্ষণভাগের ভুলে ডি বক্সের কিছুটা সামনে ফাঁকায় বল পেয়ে যান লেভা।  গোলকিপারকে একা পেয়ে এই সুবর্ণ সুযোগটা আর মিস করেননি তিনি। পোল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করার পর তার উচ্ছ্বাস ছিল দেখার মতো। ঘাসে বুক দিয়ে স্লাইডের মাধ্যমে পোল্যান্ডের হয়ে ৭৭ তম ও বিশ্বকাপে নিজের প্রথম গোল উদযাপন করেন এই স্ট্রাইকার। তারপর কেঁদে ফেলেন।

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট