‘ধুরন্ধর’ গায়িকার কনসার্টে ধুন্ধুমার কাণ্ড, ব্যারিকেড ভেঙে চরম দুর্ঘটনা, ভাইরাল ভিডিও

'ধুরন্ধর' গায়িকা জেসমিন স্যান্ডলাসের কনসার্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড। যাঁর কন্ঠে ছবির 'শারারাত' গানটি শুনেছেন সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন স্যান্ডলাসের কনসার্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড। যাঁর কন্ঠে ছবির ‘শারারাত’ গানটি শুনেছেন সকলে। গানটির জনপ্রিয়তা শুধু দেশে নয় বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে। এবার তাঁর কনসার্ট ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি দেরাদুনে। গতকাল মঙ্গলবার (২০ মে) DIT বিশ্ববিদ্যালয়ে ‘রোর ২০২৬’ কনসার্টে পারফর্ম্যান্স করেছেন জেসমিন। আচমকা  এমন উত্তেজনা পরিস্থিতির কারণে মাঝ পথেই গান থামিয়ে দেন গায়িকা। কনসার্টের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যার মধ্যে একটি ক্লিপিং সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

যেখানে দেখা যাচ্ছে, কনসার্ট চলাকালীন অনুষ্ঠানের একটি ব্যারিকেড হঠাৎ করেই ভেঙে পড়ে, যার ফলে অনেক দর্শক পড়ে গিয়েছেন। বিষয়টি নজর এড়ায়নি খোদ গায়িকারও। যা দেখা মাত্রই তিনি গান থামিয়ে দেন এবং সমস্যাটির সমাধানের সিদ্ধান্ত নেন। ভিডিও অনুযায়ী, কনসার্টের জায়গাটি অনেকটাই ছোট ছিল। যে কারণে দর্শকদের বিপুল ভিড়ের চাপ ব্যারিকেড ভেঙে পড়েছে। বিষয়টি আয়োজকদের নজরে রাখা উচিত ছিল বলেই জানিয়েছেন একাধিক নেটিজেন। ভিডিওটিতে জেসমিনকে বলতে শোনা যাচ্ছে, ‘ওয়াহেগুরু, ওয়াহেগুরু, ওয়াহেগুরু! এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে আমার আযোজকরা বিষয়টি দেখুন। উপযুক্ত ব্যবস্থা নিন। নিরাপত্তারক্ষীরা কোথায় সব! তবে চিন্তা করবেন না কেউ, আমরা ৩০ সেকেন্ডের মধ্যে এর সমাধান করে ফেলব।’ তবে সৌভাগ্যবশত, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ বলেছেন, ‘এটা কনসার্ট নাকি গবাদি পশুর আবাসস্থল। ছোট জায়গার কারণে দর্শকদের ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়েছে। মানুষ কোথায় নিরাপদ তাহলে! নিরাপত্তাকে উপেক্ষা করা হচ্ছে, এভাবেই পদপিষ্টের ঘটনাগুলি ঘটে, তাও কর্তৃপক্ষদের কোনও শিক্ষা হয় না।’ এদিকে জেসমিন স্যান্ডলাসের ব্যাপারে বলতে গেলে, তিনি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন। তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’, ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার ‘ইললিগ্যাল ওয়েপন ২.০’, ‘মুঞ্জ্যা’ সিনেমার ‘তরাস নি আয়া তুঝকো’, ‘ধুরান্ধর’ সিনেমার টাইটেল ট্র্যাক এবং ‘শারারাত’। তবে শর্বরীর ‘মুঞ্জ্যা’ ছবির ‘তারাস নি আয়া তুঝকো’ গানটি তাঁর কেরিয়ারের মাইলফলক। যার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। এরপর গত বছর ‘শারারাত’ গানটির মাধ্যমে তিনি আরও জনপ্রিয় কুড়িয়েছেন।

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতালীয় গান থেকে চুরি ‘ককটেল 2’-এর ‘মাশুকা’, বিতর্কে কী বললেন সুরকার প্রীতম?

কেকেআরের কাছে হারের পর হার্দিক পাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর