কেকেআরের কাছে হারের পর হার্দিক পাণ্ড্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএল-এর এক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে কেকেআর, ফলে তাদের প্লে-অফের আশা আরও উজ্জ্বল হয়েছে। 

বুধবার আইপিএলে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, কেকেআরের ইনিংসের দশম ওভারে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যের রান-আপে ফেরার সময় ক্ষোভে উইকেটের বেল সজোরে ফেলে দেন। এই ঘটনাকে আইপিএলের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। আইপিএল আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন মাঠের সরঞ্জাম বা ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার করায় হার্দিক পাণ্ড্যেকে দোষী সাব্যস্ত করা হয়। ফলে তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট জরিমান করা হয়েছে। ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্স দারুণ পারফরম্যান্স করে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে পরাজিত করে। এই জয়ের ফলে কেকেআরের প্লে-অফে ওঠার স্বপ্ন এখনও টিকে রয়েছে।

আরও পড়ুনঃবাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোর ধাক্কা শুভমনদের

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় হার্দিক পাণ্ড্যেয়া বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে তারা প্রায় ২০ রান কম করেছে। পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট হারানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন। পিচ সম্পর্কে তিনি জানান, এটি বোলারদের সহায়ক ছিল এবং এমন উইকেটে খেলতে তাঁর আপত্তি নেই, কারণ এতে প্রতিযোগিতা বাড়ে। তিনি আরও বলেন, পুরো মোরসুম জুড়েই ফিল্ডিং দুর্বল ছিল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিসই ম্যাচ হারার বড় কারণ। ম্যাচের শেষদিকে সুযোগ কাজে লাগাতে না পারায় দল পিছিয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি। শেষে হার্দিক জানান, মৌসুমের বাকি ম্যাচগুলো তারা ইতিবাচকভাবে শেষ করতে চান এবং দর্শকদের, বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়াই তাঁদের লক্ষ্য। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার