ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলাসবহুল বাংলো ছেড়ে এবার আশ্রমে ঠিকানা গড়লেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহার বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা জানিয়েছেন, আগামী নির্বাচন পর্যন্ত তিনি পটনায় একটি আশ্রমে থেকেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন।

বুধবার দারভাঙ্গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর জানান, মঙ্গলবার রাতেই তিনি পটনার শেখপুরা হাউস ছেড়ে বেরিয়ে আসেন। এতদিন সেখান থেকেই জন সুরজ পার্টির রাজনৈতিক কার্যক্রম চালাতেন তিনি। এবার আইআইটি পটনার কাছে অবস্থিত ‘বিহার নবনির্মাণ আশ্রম’-এ তিনি থাকবেন। প্রশান্ত কিশোর বলেন, ‘বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত আমি আশ্রমেই থাকব। আমার বিশ্বাস, ততদিনে জন সুরজ বিহারের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করবে।’

উল্লেখ্য, আই-প্যাকের সহ-প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ২০২৪ সালে জন সুরজ পার্টি গঠন করার জন্য রাজনৈতিক পরামর্শকের চাকরি ছেড়ে দেন। এখন পর্যন্ত তিনি পটনা বিমানবন্দরের কাছে অবস্থিত শেখপুরা হাউস থেকেই সমস্ত কাজ পরিচালনা করতেন। এটি দলের জাতীয় সভাপতি ও প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিংয়ের পরিবারের মালিকানাধীন একটি বিশাল বাংলো। উদয় সিং একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বড় ভাই, এন কে সিং, একজন প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর প্রয়াত মা, মাধুরী সিং, একজন প্রবীণ কংগ্রেস নেত্রী এবং পূর্ণিয়া থেকে একাধিকবারের সাংসদ ছিলেন।

আরও পড়ুন: শাশুড়ির শেষকৃত্যে গিয়ে কুমিরের শিকার হলেন জামাই, ২০ ঘণ্টা ধরে চলছে তল্লাশি

এদিন তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, রাজ্যের আর্থিক সমস্যা ও কর্মসংস্থানের অভাবের কারণে মানুষ ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন অথচ রাজনৈতিক নেতারা নিজেদের পরিবারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতেই ব্যস্ত। নিশান্ত কুমারের রাজনীতিতে যোগদান নিয়েও কটাক্ষ করেন তিনি। এছাড়াও বিহারের ভোটারদের উদ্দেশ্যে প্রশান্ত কিশোর জানান, জাতি-ধর্ম বা টাকার প্রলোভনে নয়, ভবিষ্যতের কথা ভেবে ভোট দেওয়ার জন্য। তিনি বলেন, ‘মানুষকে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, তাদের গুরুত্ব দিতে হবে। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর আশঙ্কা, আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়তে পারে এবং দেশে সারের বড় সংকট দেখা দিতে পারে। পাশাপাশি বিহার সরকারের অপচয়মূলক খরচ নিয়েও সমালোচনা করেছেন জন সুরজ প্রধান।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী