ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

Share:

নিজস্ব প্রতিনিধি:  এক মামলার শুনানিতে দেশের যুব সম্প্রদায়কে ‘আরশোলা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বিরুদ্ধে। যদিও প্রধান বিচারপতি সাফ জানিয়েছিলেন তিনি বাঁকা ভাবে কোনও মন্তব্য করেননি। তাঁর মন্তব্যের পিছনে উপযুক্ত যুক্তিও দিয়েছিলেন। আর সেই ‘আরশোলা’ মন্তব্য থেকেই জন্ম নেয় নতুন রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’। মাত্র কয়েকদিনেই ইতিহাস গড়ে ফেলেছে এই দল। চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী হয়েছে এই দলের। এই অনুসারী সংখ্যা সকলকে অবাক করেছে কারণ ভারতের শীর্ষ স্থানে থাকা রাজনৈতিক দলগুলিরও এত সংখ্যক অনুসারী নেই।

তথ্য অনুসারে দেখা হলে ২১ মে পর্যন্ত ইনস্টাগ্রামে কংগ্রেসের অনুসারী সংখ্যা সংখ্যা প্রায় ১ কোটি ৩২ লক্ষ। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির অনুসারী সংখ্যা প্রায় ১৯ লক্ষ। সেখানে মাত্র চার দিনে ককরোচ জনতা পার্টির অনুসারী গিয়ে দাঁড়িয়েছে ১ কোটির বেশি। এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনটি ১৬ মে শুরু হয়েছিল, শীর্ষ আদালতে একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিবাসী তরুণ সমাজকর্মী অভিজিৎ দীপক ‘ককরোচ জনতা পার্টি’ নামে নতুন দল খোলেন। এক্স-এ প্রচার শুরু হওয়ার একদিন পর, ১৭ মে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। অ্যাকাউন্টটি প্রাথমিকভাবে ৭৮ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে ৩০ লক্ষ অনুসারী অতিক্রম করে এবং এরপর ২০ মে নাগাদ তা বেড়ে ৯০ লক্ষেরও বেশি হয়ে যায়। নতুন অ্যাকাউন্টে ৫৪টি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন: শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

জানিয়ে রাখা ভালো, এই নতুন দলে নাম লিখিয়েছেন দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দল গঠন প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি দীর্ঘদিন থেকেই ভারতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রধান বিচারপতির বেআক্কেলে মন্তব্যের পরেই সমাজমাধ্যমে ব্যাঙ্গ করে একটি পোস্ট করেছিলাম। তখনই মাথায় এল  ‘আরশোলা জনতা পার্টি’ নামে দল গঠন করি। গুগলে ফর্ম ফিলাপ করেছিলাম, ভাবতে পারিনি এত বেশি মানুষের সাড়া পাব।’ তিনি আরও বলেছেন, ‘এটা আমার মনের হুট করে আসা একটি ভাবনা ছিল।  এমন বিপুল সাড়া পাব তা আমি বিন্দুমাত্রও আশা করিনি। পরিস্থিতিটা আমার কাছে সত্যিই অভিভূত করার মতো। আমি কখনোই কল্পনাও করিনি যে, নিছক একটি কৌতুক ইন্টারনেটে এত বড় একটি বিষয় হয়ে উঠবে।’ 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক