মস্কো-ওয়াশিংটন উত্তেজনা চরমে, অতলান্তিকে তাড়া করে তেলবাহী রুশ জাহাজ আটক আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তেলের দখলদারি নিয়ে কি ফের এক বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দুনিয়া? প্রশ্নটা উঠেছে, আমেরিকার দাদাগিরিতে। তেলের ভাণ্ডারের দখল নিতে গত শনিবার (৩ জানুয়ারি) অতর্কিতে হানা দিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে পণবন্দি করে তুলে এনেছিল মার্কিন সেনা। আর এবার অতলান্তিক মহাসাগরে তাড়া করে রুশ পতাকাবাহী এক তেলের জাহাজ আটক করেছে মার্কিন উপকূল রক্ষীরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ‘গত বছরের ডিসেম্বর থেকেই ‘বেলা ১’ নামের ওই রুশ জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূল রক্ষী বাহিনীর তল্লাশির  চেষ্টা এড়িয়ে চলছিল। জাহাজটিতে থাকা রুশ নাবিকরা মস্কোকে বিশেষ বার্তা পেয়ে সাহায্য চেয়েছিল। সেই বার্তার পরে মস্কোর তরফে ওয়াশিংটনকে ওই তেলবাহী জাহাজটিকে তাড়া না করার অনুরোধ জানানো হয়। যদিও তাতে সাড়া দেয়নি ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবারই রুশ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, জাহাজটিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন উপকূল রক্ষী বাহিনীর হাত থেকে বাঁচাতে তেলবাহী জাহাজটিকে পাহারা দিতে সাবমেরিন-সহ একাধিক নৌযান মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া। ’

তবে শেষ রক্ষা হয়নি। রুশ ডুবোজাহাজ পৌঁছনোর আগেই জাহাজটিকে কব্জা করে নেয় মার্কিন উপকূলরক্ষী বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডের তরফে ‘এক্স’ হ্যান্ডলে এ বিষয়ে এক বিবৃতি পোস্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন বিচার বিভাগ, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগের নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য রুশ জাহাজটিকে আটক করা হয়েছে।’ একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ‘মার্কিন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা মেরিনারার দখল নেওয়ার সময়ে আশেপাশে কোনও রাশিয়ান জাহাজ ছিল না। তার ফলে মার্কিন ও রুশ বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।’

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক