টিকিট না পাওয়ায় বিজেপি ছাড়তে পারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দীর্ঘদিন ধরে দল করেছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রে রেল, আইন ও বিচার এবং সামাজিক উন্নয়ন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন ভি সদানন্দ গৌড়া। কিন্তু তিনিই এবার বিজেপি ছাড়ার পথে। সূত্রের খবর, বেঙ্গালুরু উত্তর আসন থেকে তাঁকে প্রার্থী না করায় বেজায় ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর কথাবার্তা শুরু হয়েছে। যদিও দলছাড়া নিয়ে মুখ খুলতে চাননি ৭২ বছর বয়সী নেতা।

জনসঙ্ঘে লোক দেওয়ার মাধ্যমেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল সদানন্দ গৌড়ার। কর্নাটক যুব মোর্চার একাধিক দায়িত্ব পালনের পাশাপাশি বিজেপির জাতীয় সম্পাদক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। এমনকি ২০০৬ সালে রাজ্য বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। রাজ্য বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০০৪ সালে প্রথমে ম্যাঙ্গালুরু থেকে দাপুটে কংগ্রেস নেতা বীরাপ্পা মইলিকে হারিয়ে লোকসভাতেও নির্বাচিত হন। ২০১১ সালে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে আসীন হন। ১১ মাসের মতো মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৪ সালে প্রথম মোদি সরকার ক্ষমতায় আসার পরে রেলমন্ত্রীর দায়িত্ব পান। পরে আইন ও বিচার মন্ত্রকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির হয়ে বেঙ্গালুরু উত্তর আসন থেকে জয়ী হন গৌড়া। এবারেও তিনি প্রার্থী হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজেকে। আর তাতেই চটেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গৌড়া।

সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে ফের টিকিট না দেওয়ায় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন। সম্ভবত মাইশূর থেকে বিজেপি প্রার্থী ওয়াইসিকে বাডিয়ারের বিরুদ্ধে লড়তে পারেন তিনি। আর ওই খবর রটে যেতেই দলের বর্ষীয়ান নেতাকে নিরস্ত করার চেষ্টা শুরু করেছেন বিজেপি শীর্ষ নেতারা। যদিও তাতে এখনও পর্যন্ত খুব একটা লাভ হয়নি।

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা