আনন্দপুরের জতুগৃহে ঠিক কি ঘটেছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন যমকে ফাঁকি দেওয়া বিষ্ণুপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা রাত কেড়ে নিয়ে বহু পরিবারের মুখের হাসি। আনন্দপুরে আনন্দপুরের নাজিরাবাদে  মোমো কারখানায় রবিবার রাতে লাগা ভয়াবহ আগুনে এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকে। যেভাবে কারখানা পুড়েছে তাতে ভিতরে থাকা মানুষদের বেঁচে ফেরার আশা নেই বললেই চলে। তবে মেদিনীপুরের ময়নার বিষ্ণুপদ খুঁটিয়া একমাত্র ব্যক্তি যিনি ভয়াবহ আগুন থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরেছেন। তিনি একবার মনে করিয়ে দিয়েছেন গত বছর আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একমাত্র বেঁচে ফেরা বিশ্বাস কুমার রমেশের কথা। ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও এই দুই ব্যাক্তি সাক্ষাৎ মৃত্যুকে জয় করেছেন। চাঁদিবেনিয়ার বাসিন্দা বিষ্ণুপদ মঙ্গলবারই ময়নার বাড়ি ফিরে জানালেন সেই অভিশপ্ত রাতের কথা। কি ঘটেছিল সেদিন তা বলতে গিয়ে কাঁপল তাঁর গলা।

রবিবার রাতের ঘটনা উল্লেখ করে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে বিষ্ণুপদ জানালেন প্রতিদিনের মত রবিবারও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন রাত ৯টা সাড়ে ৯টা নাগাদ। স্বাভাবিক ভাবেই সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর চোখে নেমে এসেছিল অঘোরে ঘুম। এর পরেই তিনি বলেন হঠাৎ চিৎকার শুনে সকলে ধড়ফড়িয়ে উঠে যান। শুনতে পান কেউ বা কারা যেন চিৎকার করে বলছে, বাইরে বেরিয়ে আয় এখনই আগুন লেগেছে। বেরিয়ে না এলে বাঁচবি না। তারপর একটি থেমে কাঁপা গলায় বিষ্ণুপদ বলেন, “চিৎকার শুনে আমার মোবাইলটা হাতে নিয়ে জাস্ট দৌড়। ১০ সেকেন্ডও হয়নি, দেখি নিঃশ্বাস নিতে পারছি না। চারদিকে ধোঁয়া। কিছুই দেখতে পাচ্ছিনা। সিঁড়ি থেকে লাফ দিয়ে কোনও মতে বেরিয়ে আসি। তার পরে যা দেখলাম তা ভয়াবহ। মুহূর্তে সব শেষ।”

আরও পড়ুন: আনন্দপুর অগ্নিকাণ্ডের ৪২ ঘণ্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস

প্রায়  ৩২ ঘণ্টা  পার হলেও এখনও পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামে ধিকিধিকি আগুন জ্বলছে ।  মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা।  রবিবার রাত প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের  মোমো কোম্পানির গুদামে আগুন লাগে।  ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। ১২টি ইঞ্জিন । সোমবার রাত পর্যন্তও সেই আগুন নেভানো যায়নি। এমনকি বহু মানুষের হদিশ মেলেনি। এখনও আগুনের আঁচ থাকায় শুরু করা যায়নি ফরেন্সিক পরিক্ষাও। আগুন নিভলে তথ্য জোগাড়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা