সুইৎজারল্যান্ডের ফাঁকা সংসদে ভাষণ দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট

বৃহস্পতিবার সু্ইস সংসদে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় জোড় ধাক্কা খেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সুই‍ৎজারল্যান্ডের সংসদে তাঁর ভার্চুয়াল ভাষণ বয়কট করলেন অধিকাংশ সাংসদরা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ তুলে জেলেনস্কির ভাষণ বয়কট করেছেন ডানপন্থী হিসেবে পরিচিত পিপলস পার্টির সাংসদরা। দলের নেতা আলফ্রেড হিয়ারের বক্তব্য, সুই‍ৎজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। রুশ-ইউক্রেন যুদ্ধে কোনওভাবে আমরা নাক গলাতে চাই না। জেলেনেস্কিকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে বিদেশ নীতি প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

সুই‍ৎজারল্যান্ডের সংসদে বিদেশে রাষ্ট্রনেতাদের ভাষণ দেওয়ার ঘটনা বেশ বিরল। গত ৫৩ বছরে মাত্র ২৪ জন বিদেশি রাষ্ট্রনেতা বা অতিথি সুইস সংসদে ভাষণ দিয়েছেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টই হলেন প্রথম ব্যাক্তি যিনি ভার্চুয়ালি ভাষণ দিলেন। বৃহস্পতিবার আবেগপ্রবণ ভাষণে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সুইস সরকারের কাছে অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সুই‍ৎজারল্যান্ডের উচিত ফের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা। যাতে আমরা যেন ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে পারি। ’

বরাবরই বিদেশ নীতিতে নিরপেক্ষ ভূমিকা নিয়েছে সুই‍ৎজারল্যান্ড। তবে রুশ-ইউক্রেন যুদ্ধের পরে সেই নীতি থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলির পাশে দাঁড়িয়ে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে সুইস সরকার। যা নিয়ে ক্ষুব্ধ দেশের অধিকাংশ ভাষণ। সেই ক্ষোভের মধ্যেই সংসদে  ইউক্রেনের প্রেসিডেন্টকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন সুইস প্রধানমন্ত্রী।

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ