কমনওয়েলথ থেকে নাম প্রত্যাহার করল ভারতীয় হকি দল

২০২২ সালে বার্মিংহ্যামে হতে চলা এই প্রতিযোগিতায় অংশে নেবে না মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিল ভারতীয় হকি দল। ২০২২ সালে বার্মিংহ্যামে হতে চলা এই প্রতিযোগিতায় অংশে নেবে না মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

কোয়ারেন্টাইনে থাকার বিধিকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিল ভারতীয় হকি দল। ইংল্যান্ড সরকারের তরফ থেকে নিয়ম করা হয়েছে যে, কোভিডের দু’টি ভ্যাকসিন নেওয়া থাকলেও ভারতীয় নাগরিকদের সেখানে গেলে কমপক্ষে দশ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু হকি ইন্ডিয়ার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তদের পক্ষে ইংল্যান্ড সরকারের এই নিয়ম মানা সম্ভব নয়।

হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মধ্যে বেশি দিনের ফারাক নেই। তাই কমনওয়েলথের জন্য অযথা ঝুঁকি নিতে রাজি নয় তারা। আর ইংরেজ সরকারের এই দশ দিন কোয়ারেন্টাইনে থাকার  নিয়ম তাদের পক্ষে মানা কোনওভাবেই সম্ভব নয়। তাই তারা প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করছে। বেশ কিছুদিন আগে ভুবনেশ্বরে ছেলেদের যুব হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছিল ইংল্যান্ড।  

  

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস