এই মুহূর্তে

জেনে নিন, এখনও কীভাবে প্লে-অফে পৌঁছতে পারে কলকাতা

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব কিংসের কাছে হেরে চলতি আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে মাত্র দু’টি ম্যাচ। প্লে-অফে পা রাখতে গেলে এই দু’টি ম্যাচ তো জিততেই হবে। অবশ্যই ভালো নেট রান রেট রেখে। সেই সঙ্গে নাইটদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির দিকেও।

পঞ্জাবের বিরুদ্ধে জিতে গেলে হয়তো এতো সমস্যার মুখে পড়তে হত না কেকেআরকে। প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে জঘন্য ফিল্ডিংয়ের জন্য ডুবতে হয়েছে দীনেশ কার্তিক, ইয়ন মরগান, রাহুল ত্রিপাঠীদের। চতুর্থস্থানে থাকলেও এবার নাইটদের তাকিয়ে থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংসের ফলাফলের দিকে।

রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির এখনও ৩টি ম্যাচ বাকি। তাঁর মধ্যে যদি তারা ২টি তে হেরে যায় তাহলে কলকাতার জন্য রাস্তা খুলে যাবে। আর পঞ্জাব কিংসের আর ২টি খেলা বাকি রয়েছে। তাদের একটি ম্যাচ হারলেই নাইটদের প্লে-অফের রাস্তা আরও একদমই পরিস্কার হয়ে যাবে। তাই এখন সবটাই নির্ভর করছে সময়ের ওপর। কেকেআর শুধুমাত্র জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে মুম্বই ও পঞ্জাবের ফলাফলের জন্য।    

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, কী বলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন?

কোচ হিসেবে প্রথমবার ট্রফি জয়ের মুখে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ