দুর্বল সানরাইজার্সের বিরুদ্ধে জয়ে ফেরাই লক্ষ্য পঞ্জাবের

রাজস্থানের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করে ফেলছিল পঞ্জাব কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করে ফেলছিল পঞ্জাব কিংস। দাপটের সঙ্গে ব্যাট করে লক্ষ্য তাড়া করেও শেষ ওভারে নাটকীয়ভাবে হার স্বীকার করতে হয়েছে রাহুল অ্যান্ড কোম্পানি। কার্তিক তিয়াগীর দুরন্ত স্পেলের জন্য মাত্র ২ রানে হেরে আইপিএলের দ্বিতীয়পর্বের শুরুটা করেছে প্রীতি জিন্টার দল।

শনিবাসরীয় সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ হল লিগ টেবিলে সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। তাই চাপে থাকা ‘অরেঞ্জ আর্মি’-র বিরুদ্ধে অ্যাটভান্টেজ নিতে মরিয়া হয়ে রয়েছেন পঞ্জাবের ক্রিকেটাররা। জয় ছাড়া আর কিছুই ভাবছে না তারা। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে এইডেন মার্করাম, মায়াঙ্ক আগরওয়ালদের।

দলের ব্যাটিং পারফরম্যান্স বেশ নিশ্চিন্ত রেখেছে পঞ্জাব টিম ম্যানেজমেন্টকে। তবে বোলিং নিয়ে কিছুটা চিন্তায় রয়েই গিয়েছে। কারণ, রাজস্থানের বিরুদ্ধে বোলাদের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। আর ম্যাচ জিততে গেলে বোলারদের পারফরম্যান্স বেশ গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদও। প্লে-অফে যাওয়ার আশাটা তারা কার্যত শেষ করেই ফেলেছে। তবে বাকি থাকা ৬টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে আসাটাই এখন তাদের প্রধান লক্ষ্য।   

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস