পাকিস্তানের সঙ্গে সম্পর্কে চুকিয়ে আমেরিকার পথে উমর আকমল

নর্দান ক্রিকেট ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে স্বল্পকালের চুক্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক চুকিয়ে আমেরিকা পাড়ি দিলেন বিতর্কিত ক্রিকেটার উমর আকমল। ইএসপিএন-ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, নর্দান ক্রিকেট ক্যালিফোর্নিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে এই ক্রিকেটারের স্বল্পকালের চুক্তি হয়েছে। এই খবর লেখা পর্যন্ত পাক ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানা যায়নি।  যে খবর নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তা হল পাকিস্তানে ২০ অক্টোবর থেকে শুরু হতে চলা ঘরোয়া ক্রিকেট কোয়াদ-এ-আজম টুর্নামেন্টে উমর আকমলকে দেখতে পাওয়া যাবে কি না।   

কেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন উমর আকমল, তা নিয়ে নানা প্রান্ত থেকে নানা যুক্তি শোনা যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠদের দাবি, ন্যাশনাল টি-২০ চ্য়াম্পিনয়নশিপে তাঁকে দলে না নেওয়াই দেশ ছাড়ার কারণ। আকমলের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘অতীতে বহু পাক ক্রিকেটারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে।  অভিযোগ প্রমাণিত হওয়ায় বোর্ড তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করেছে। জারি করে নিষেধাজ্ঞাও। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ক্রিজে প্রত্য়াবর্তনের সময় তাঁদের অভাবনীয় কায়দায় স্বাগত জানানো হয়। কিন্তু উমরের ক্ষেত্রেই দেখা গেল ঠিক উল্টোটা। ‘

উল্লেখ করা যেতে পারে, পাকিস্তানের এই ক্রিকেট তারকা একাধিক বিতর্কে জড়িয়ে গিয়েছেন।  সম্প্রতি সে দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন শাখা তাঁর ওপর ১৮ মাসের নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীকালে সেই নিষেধাজ্ঞার মেয়াদ  কমিয়ে ছ মাস করে ক্রীড়া সালিশি আদালত (কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টস সংক্ষেপে সিএএস)। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই দেশ ছাড়লেন উমর আকমল। 

দেশের হয়ে গত অক্টোবরে শেষবার মাঠে নামতে দেখা গিয়েছিল উমর আকমলকে। উমর আকমল খেলেছেন ৫৩টি টেস্ট, ৫৮টি টি-২০, ১৫৭টি একদিনের ম্য়াচ।   

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস