ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের ভাসাই জেলার আনন্দ নগর এলাকায় একটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন শিশু ক্রিকেট খেলতে গিয়ে প্রথমে একটি মাথার খুলি দেখতে পায়। পরে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আরও হাড় নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনন্দ নগরের রমা বাই চাওলের পিছনের একটি খালি জমিতে গত কয়েকদিন ধরেই আগুন জ্বলছিল। রবিবার ছুটির দিন হওয়ায় আশেপাশের কিছু শিশু সেখানে ক্রিকেট খেলতে যায়। খেলার সময় আচমকাই তারা মাটির উপর একটি মাথার খুলি দেখতে পায়। কাছে গিয়ে দেখতেই চারপাশে মানুষের হাড় ছড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় শিশুরা এবং সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেয়। ঘটনার খবর পেয়ে মানিকপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। পুলিশ কঙ্কালটির আশপাশ থেকে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে কিছু খুচরো পয়সাও উদ্ধার হয়েছে, যা রহস্য আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

উল্লেখযোগ্যভাবে, প্রায় তিন মাস আগেও একই আনন্দ নগর এলাকায় একটি ভবনের জলের ট্যাঙ্ক থেকে মানব কঙ্কাল উদ্ধার হয়েছিল। পরপর এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কঙ্কালটির বয়স কত এবং এর সঙ্গে কোনও অপরাধ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাতে এলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের