লোবেরা অতীত, মুম্বই সিটির দায়িত্ব নিলেন বাকিংহ্যাম

আর মুম্বই সিটি এফসি-র কোচের ভূমিকায় দেখা যাবে না সের্জিও লোবেরাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইএসএলে আর মুম্বই সিটি এফসি-র কোচের ভূমিকায় দেখা যাবে না সের্জিও লোবেরাকে। এই খ্যাতনামা স্প্যানিশ কোচের হাত ধরেই গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। তবে তা সত্ত্বেও আসন্ন মরশুমে বাণিজ্য নগরীর এই দলটির ডাগ-আউটে থাকবেন না লোবেরা। তাঁর পরিবর্তে দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হল ডেস ব্যাকিংহ্যামের হাতে।

জানা গিয়েছে, সফল স্প্যানিশ কোচ লোবেরা নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। একের পর এক তারকা ফুটবলাররা দল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই দেরি না করে রাতারাতি ৩৬ বছরের ব্যাকিংহ্যামকে কোচ করা হয়েছে।

 প্রায় ১৮ বছর বয়স থেকেই অক্সফোর্ড ইউনাইটেডে নিজের কোচিং কেরিয়ার শুরু করেছিলেন ব্যাকিংহ্যাম। দীর্ঘ ১০ বছর সেখানে কাটানোর পর অস্ট্রেলিয়া লিগের দল ওয়েলিংটন ফিনিক্সে যোগ দেন এই ইংরেজ প্রশিক্ষক। বছর তিনেক সেখানে থাকেন তিনি। এরপর ২০১৮ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২০ দলের কোচ হন ব্যাকিংহ্যাম। এর একবছর পরই কিউয়িদের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব তুলে দেওয়া হন তাঁর হাতে। এর ফাঁকে নিউজিল্যান্ডের সিনিয়র দলেরও সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।  

 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস