বিশ্ব রেকর্ড, জুয়াখেলার অভিযোগে তুরস্কে নিষিদ্ধ ১,০২৪ ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবল ম্যাচে অবৈধ জুয়াখেলার অভিযোগ। এক জেরে বিপর্যস্ত তুরস্ক ফুটবল। খেলা চলাকালীন অবৈধ জুয়াখেলার জন্য ৬ তুর্কি রেফারিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ইস্তাম্বুল আদালত। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। প্রথম বিভাগের ক্লাব আয়ুপসপোরের সভাপতিকে জেলে পাঠানো হয়েছে। পাশাপাশি ১০২৪ জন ফুটবলারকে শৃঙ্খলা কমিটির সামনে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। অবৈধ জুয়া নিয়ে তদন্ত শুরু হয়েছে।

তুর্কি ফুটবল ফেডারেশন জানিয়েছে, অভিযুক্ত ছয়জনই তৃতীয় ও চতুর্থ বিভাগের সহকারী রেফারি হিসেবে রয়েছেন।  তদন্তের অংশ হিসেবে ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তাদের সকলের বিরুদ্ধে। এর আগেও একাধিক জনকে আটক করা হয়েছিল। সেই ১১জনকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু ম্যাচ নিয়ে বাজি ধরার জন্য ১.০২৪ জন ফুটবলারকে  শৃঙ্খলাবিষয়ক কমিটির সামনে হাজির থাকার কথা বলা হয়েছে। শাস্তি হিসেবে তাঁদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়েছে।

তুর্কি ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, ১০২৪ জনকে ডেকে পাঠানো হয়েছে শৃঙ্খলা কমিটির কাছে। সেই কারণেই সমস্যায় পড়েছে ক্লাবগুলো। ফুটবলাররা এই সময় খেলতে না যাওয়ার কারণে দলের মধ্যে ঘাটতি হচ্ছে। সেই ঘাটতি পূরণ করার জন্য জরুরী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য হিপার সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। ২০২৫-২৬ সালে দলবদলের সঙ্গে মিলিয়ে জাতীয় স্তরে অতিরিক্ত ১৫ দিনের দলবদল ও রেজিস্ট্রেশনের সময় অনুমোদিত করা হয়েছে।

সন্দেহভাজনদের মধ্যে ৯০০ জনের বেশি খেলেন তুরস্কের তৃতীয় ও চতুর্থ বিভাগে। দুই সপ্তাহ ধরে এ দুটি স্তরের লিগ স্থগিত রয়েছে। অভিযোগ উঠেছে, প্রথম বিভাগের ২৭ জন খেলোয়াড় এই বাজি ধরার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সরাসরি। এই তালিকায় রয়েছেন গালাতাসারায়ের খেলা জাতীয় দলের ফুটবলার ডিফেন্ডার এরেন এলমালিও। সোমবার ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে টিএফএফ।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের