আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারছেন না ১৩ বিদেশি, কারা তাঁরা?

আগামিকাল শুক্রবারই চলতি বছরের আইপিএলের পর্দা উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। আগামিকাল শুক্রবারই চলতি বছরের আইপিএলের পর্দা উঠছে। প্রথম ম্যাচে অর্থা‍ৎ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু আইপিএল শুরুর আগেই ধাক্কা খেয়েছে প্রতিযোগী দলগুলি। প্রচুর টাকা খরচ করে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দল থেকে একাধিক খেলোয়াড়কে দলে নিলেও তাঁদের অনেককেই প্রথম ম্যাচে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলি।

শুক্রবারই প্রথম মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনিরা পাচ্ছেন না শ্রীলঙ্কার দুই খেলোয়াড় মথিশা পতিরানা ও মাহীষা তীক্ষণাকে। দুজনেই আগামী ৮ এপ্রিল দলে যোগ দেবেন। হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সও প্রথম ম্যাচে পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারকে। গতবার গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ান করার পিছনে বিশেষ ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকার ব্যাটার আগামী ৩ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন।

প্রথম ম্যাচে দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পরেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দুই টাইগারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে পাচ্ছে না জশ হ্যাজেলউডকে। অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েলও। পঞ্জাব কিংসও প্রথম ম্যাচে কগিসো রাবাডা ও লিয়াম লিভিংস্টোনকে খেলাতে পারছে না। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে মাঠে থাকছেন না খোদ অধিনায়ক আইডেন মার্করাম। পাশাপাশি খেলছেন না  মার্কো ইয়েনসেন ও হেনরি ক্লেইসেন। লখনউ টিমের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কুক।  

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি