অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে একদিনেও বিশ্ব সেরা ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি:  শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল ও সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটে ভর করে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে মহম্মদ শামির আগুন ঝরা বোলিংয়ের মুখে ২৭৬ রানে গুটিয়ে গিয়েছিল প্যাট কামিংসের দল। জবাবে ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাহুল বাহিনী। এই জয়ের ফলে পাকিস্তানকে হঠিয়ে একদিনের ক্রিকেটেও শীর্ষস্থান দখল করল ভারত।     

শুক্রবার মোহালি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে অস্ট্রেলিথয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক কে এল রাহুল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ২৭৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করেন ভারতের দুই প্রারম্ভিক ব্যাটার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়। দুজনের মারমুখী ব্যাটিংয়ের সুবাদে প্রথম ১০ ওভারে ৬৬ রান সংগ্রহ করে ভারত। রুতুরাজের চেয়েও গিল বেশি নির্দয় ছিলেন অজি বোলারদের বিরুদ্ধে। মাত্র ৩৭ বলে পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে নিজের একদিনের কেরিয়ারে অষ্টম অর্ধশতরান তুলে নেন তিনি। দুই ব্যাটারের সৌজন্যে ১৫.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ৬০ বলে একদিনের কেরিয়ারে নিজের প্রথম অর্ধশতরান করেন রুতুরাজও। ২২তম ওভারে বল করতে এসে গায়কোয়াড়কে (৭১) ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। দল ১৫০ রানের গণ্ডি পেরনোর পরে জাম্পার বলে ফিরে যান গিল (৭৪)।

পর পর তিন উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় ভারত। তার পর অধিনায়ক কে এল রাহুল সতীর্থ ঈশান কিশনকে সঙ্গে নিয়ে বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে ৩৪ রান তোলার পরে কামিংসের বলে ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ‌ঈশান। শেষ পর্যন্ত রাহুলের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে বেঁধে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে সিয়ান অ্যাবটের বলে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব (৫০)। চার হাঁকিয়ে ৬২ বলে অর্ধ শতরান করেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত আট বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রাহুল ও রবীন্দ্র জাদেজা। ভারত অধিনায়ক ৫৮ ও জাদেজা ৩ রানে অপরাজিত থাকেন।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো