চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী বছর কবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ? জানা গেল বড় আপডেট

নিজস্ব প্রতিনিধি: ১৭ বছরের শাপমুক্তি ঘটিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত শর্মারা। সেই জয়ের স্মৃতি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এখনও টাটকা। এরই মধ্যে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে ৮ মার্চের মধ্যে  বিশ্বকাপের আসর বসতে পারে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিক ইনফো।

আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০ দেশ নিয়ে আয়োজিত হবে প্রতিযোগিতা। ২০২৪ সালের মতোই পাঁচ গ্রুপে থাকবে চারটি করে দেশ। প্রতি গ্রুপের সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দুটি দল নিয়ে মোট আটটি দলের মধ্যে হবে নকআউট। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ম্যাচগুলি, যার মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আহমেদাবাদ কিংবা কলম্বোতে। পাকিস্তানের ফাইনালে ওঠার কথা  মাথায় রেখেই এমনই সিদ্ধান্ত।

চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত ও পাকিস্তান একে অন্যের দেশে গিয়ে না খেলার চুক্তি করে। তিন বছরের জন্য স্বাক্ষরিত হয় এই চুক্তি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পহেলগাঁওয়ের ঘটনার পর দিল্লির সঙ্গে ইসলামাবাদের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এরই মধ্যে আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দেশ। যদিও সেই ম্যাচটি হবে দুবাইতে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দলের মধ্যে ১৫টি দল ইতিমধ্যেই তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি ৫টি দল আফ্রিকা (২টি) এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর (৩টি) থেকে বাছাই পর্বের মাধ্যমে উঠে আসবে। দীর্ঘদিন বাদে ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপের মঞ্চে ফিরতে চলেছে। সব মিলিয়ে এই বিশ্বকাপে এক হাড্ডাহাড্ডি লড়াই উপোভোগ করতে চলেছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ