বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন, কারা পেলেন ঠাঁই, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৩-২৪ সালের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন ৩০ জন ক্রিকেটার। বিসিসিআইয়ের এই কেন্দ্রীয় তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে ধ্রুব জুরেল ও সরফরাজ খানের। তবে উল্লেখযোগ্যভাবে বোর্ডের দুই অবাধ্য ক্রিকেটার ঈশান কিষান বা শ্রেয়স আইয়ারকে অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেওয়া হয়নি।

কেন্দ্রীয় চুক্তিতে যাদের জায়গা দেওয়া হয়েছে, তাদের একটি নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গ্রেড এ প্লাস-এ রয়েছেন চার জন খেলোয়াড়। এই চার জন হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। এরপর গ্রেড এ-তে রয়েছেন ছয় জন খেলোয়াড়। তাঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। এরপর গ্রেড বি-তে রয়েছেন পাঁচ জন খেলোয়াড়। এই পাঁচ জন খেলোয়াড় হলেন সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেল ও যশস্বী জয়সওয়াল। সবশেষে গ্রুপ সি-তে রয়েছেন ১৫ জন খেলোয়াড়। এই ১৫ জন খেলোয়াড় হলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামন, অর্শদীপ সিং, কে এস ভারত, প্রসিধ কৃষ্ণ, আবেশ কুমার ও রজত পাতিদার। একইসঙ্গে ফাস্ট বোলিং কন্ট্রাক্টে আকাশদীপ, বিজয় কুমার বসাক, উমরান মালিক, ইয়স দয়াল, বিদ্বত কাভেরাপ্পাকে সামিল করার প্রস্তাব দিয়েছে সিলেকশান কমিটি। জানা যাচ্ছে, গ্রেড সি-তে জায়গা করে নেওয়ার মতো আরও দুজন খেলোয়াড় রয়েছেন। এরা হলেন ধ্রুব জুরেল ও সরফরাজ খান। উল্লেখ্য, চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই দুজন খেলোয়াড়ই উল্লেখযোগ্য পারফরমেন্স করেছে। বিসিসিআইয়ের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, যে সব খেলোয়াড় ২০২৩ সালের পয়লা অক্টোবর থেকে ২০২৪-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি টেস্ট বা ৮টি একদিনের ম্যাচ বা দশটি টি ২০ ম্যাচ খেলবেন, তাঁদের গ্রেড সি-তে জায়গা করে দেওয়া হবে।

উল্লেখ্য, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে যে সব খেলোয়াড়দের গ্রেড এ প্লাসে রয়েছেন তাদের সাত কোটি টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যারা গ্রেড এতে রয়েছেন তাদের পাঁচ কোটি টাকা দেওয়া হবে। একইসঙ্গে যারা গ্রেড বি-তে রয়েছেন তাঁদের তিন কোটি ও গ্রেড সি-এর খেলোয়াড়দের এক কোটি টাকা দেওয়া হবে।

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি