নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাঁচিতে ২৫০ রান তুলেও জয় অধরা থেকেছে টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ভারতের বোলিং নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এবার ঘরের মাঠে সিরিজে ফের লিড নেওয়ার লড়াই টিম ইন্ডিয়ার। রবিবার (১১ অক্টোবর) ইন্দোরের হোলকার স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা। ফলে ইন্দোরের ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর থাকবে ভারতীয় দলের সম্ভাব্য একাদশে পরিবর্তন এবং বোলারদের পারফরম্যান্সের দিকে।  সেই সঙ্গেই নজর থাকে ভারতের প্রথম একাদশের দিকেও।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দলে ১৫ বছর বয়সী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর ঘরের মাঠে অভিষেক নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টির পর হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন যে, পরিস্থিতি অনুযায়ী দল মিডল অর্ডারে পরিবর্তন করার সম্ভাবনা থাকলেও টপ অর্ডার অপরিবর্তিত থাকবে।  সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপেনিং জুটি বদলের সম্ভাবনা ক্ষীণ। তাই বৈভবকে প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভাবনাও কম বলেই মনে করা হচ্ছে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে শিবম দুবের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে তাঁর পরিবর্তে নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। নীতীশ দলে এলে ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও বিকল্প বাড়বে ভারতের।  অন্যদিকে, শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ তাদের জয়ের পর একাদশে বড় কোনো পরিবর্তন না-ও আনতে পারে। 

ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং মায়াঙ্ক যাদব। 

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন