আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডেন ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ইডেনে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ও ভারত। মূলত ওই ম্যাচেই ঠিক হবে গ্রুপ লিগে শীর্ষে থাকবে কোন দল। আর ওই হাইভোল্টেজ ম্যাচের টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে পৌঁছেছে। আর টিকিটের চাহিদা তুঙ্গে পৌঁছতেই শুরু হয়েছে কালোবাজারি। ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫৫টি টিকিটও উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ওই তথ্য জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

এদিন সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার জানান, ‘রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ইডেনে ৬৫ হাজার দর্শক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ম্যাচের আগে কিংবা পরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ৪,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। তাছাড়া পদস্থ আধিকারিকরা থাকবেন। টিকিটের কালোবাজারি রুখতে যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি থাকছে।’

অন্যদিকে, ক্ষোভ উগরে দেওয়ার পরেই এদিন বিধায়কদের জন্য ভিআইপি টিকিট বরাদ্দ করেছে সিএবি। বর্তমানে ২৯৩ জন বিধায়ক রয়েছেন। প্রত্যেকের জন্য একটি করে টিকিট বরাদ্দ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সকালেই টিকিট পাঠিয়ে দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বরাবরই ইডেনের ম্যাচে বিধায়কদের সৌজন্য টিকিট দেওয়া হয়। যদিও ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট দেওয়া নিয়ে প্রথমে উচ্চবাচ্য করেননি সিএবি কর্তারা। গত সোমবার ক্ষোভ জানিয়ে সিএবি সভাপতিকে চিঠি দেন বিধানসভার অধ্যক্ষ। আর তার পরেই টনক নড়ে।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ