আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক চোখ নিয়েই ৩ বছর ক্রিকেট খেলেছেন ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত ফর্মে থাকাকালীন আচমকাই ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানিয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটার এ বি ডিভিলিয়ার্স। তাঁর ওই ঘোষণায় গোটা বিশ্বের ক্রিকেট মহল হতচকিত হয়ে পড়েছিল। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে তাঁকে খেলার জন্য অনুরোধ জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন প্রোটিয়া ব্যাটার। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিন বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিলেন ডিভিলিয়ার্স। ২০২১ সালের পর আইপিএল থেকেও অবসর নেন।  আচমকাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে রহস্য থেকেই গিয়েছিল।

অবশেষে অবসরের ৫ বছর বাদে নীরবতা ভাঙলেন দক্ষিণ আফ্রিকার ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত ব্যাটসম্যান। ক্রিকেট বিষয়ক পত্রিকা ‘উইজডেন ক্রিকেট মন্থলি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে ডি ভিলিয়ার্স জানান, আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ দুই বছর মূলত বাঁ চোখের দৃষ্টি দিয়েই খেলা চালিয়ে গেছেন তিনি। কেননা তাঁর ডান চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছিল। যাতে করে তার দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে।’ কীভাবে ওই ঘটনা ঘটেছিল, তাও খোলসা করেছেন প্রোটিয়া ব্যাটার। সাক্ষাতকারে ডিভিলিয়ার্স জানিয়েছেন, ‘তার ছোট ছেলের অনিচ্ছাকৃত লাথিতে ক্ষতিগ্রস্ত হয় চোখ। ক্রমশ ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকেন। অস্ত্রোপচার করানোর সময়ে চিকি‍ৎসকও অবাক হয়ে গিয়েছিলেন।’

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার সফল ব্যাটার হিসেবে ক্রিকেট আঙিনায় পরিচিত ডিভিলিয়ার্স।  ১১৪ টেস্টে করেছেন ৮,৭৬৫ রান। গড়  ৫০.৬৬। ওয়ানডেতে ২১৮ ইনিংসে ব্যাট করে ৯,৫৭৭ রান করেন। আর টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে করেন ১,৬৭২ রান। তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮টি শতরান ও ১০৯টি অর্ধশতরানও রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ