আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে অসাধারণ ফর্মে রয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। ব্যাট হাতে খুনে মেজাজে খেলে আফগান বোলারদের পিটিয়ে ছাতু করেছেন। প্রথম ম্যাচে করেছিলেন ৩২ বলে ৮২ আর দ্বিতীয় ম্যাচে ১৯ বলে ৩৯। আর ওই তাণ্ডবের পুরস্কার পেলেন তরুণ ব্যাটার। আইসিসি’র টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি খেলোয়াড় সাহিবজাদা ফারহানকে হটিয়ে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। যথারীতি শীর্ষস্থানে রয়েছেন আর এক ভারতীয় ঈশান কিশন। অর্থা‍ৎ বিশ্বের সেরা দুই টি টোয়েন্টি ব্যাটারই টিম ইন্ডিয়ার।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির তরফে টি টোয়েন্টির নয়া ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। ওই ক্রমতালিকায় ৯১৩ রেটিং নিয়ে প্রথমে রয়েছেন ঈশান কিশন। আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের ফলে ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন অভিষেক শর্মা। গত সপ্তাহে তিনি তিন নম্বরে ছিলেন। দ্বিতীয়স্থানে থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহান তিন নম্বরে নেমে গিয়েছেন। ৪,৫ ও ৬ নম্বর স্থান ধরে রেখেছেন ফিল সল্ট, ডেওয়েল্ড ব্রেভিস ও পাথুম নিশাঙ্কা। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন জস বাটলার। ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক তিলক বর্মা এক ধাপ নিচে নেমে অষ্টম স্থানে রয়েছেন। নবম ও দশম স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

টি টোয়েন্টি বোলারদের সিংহাসন অবশ্য ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। ইংল্যান্ডের আদিল রশিদ ৭১০ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন। চতুর্থস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া ভারতের বরুণ চক্রবর্তী দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থান দখল করেছেন।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি