দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মীরপুর টেস্টে প্রথম বলেই উইকেট নিয়ে নজির আফগান বোলারের

নিজস্ব প্রতিনিধি:  এই মুহূর্তে মীরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত রয়েছে বাংলাদেশ দল। সেই টেস্টেই প্রথম দিনেই নতুন নজির গড়লেন আফগান বোলার নিজাত মাসুদ।

বুধবার দ্বিতীয় ওভারে আফগান অধিনায়ক বল তুলে দেন এই তরুণ বোলারের হাতে। তিনটি স্লিপ ও গালিতে ফিল্ডার রেখে নিজের প্রথম বল করলেন নিজাত। বলটি অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরয়ি যাওয়ার সময়ই বাংলাদেশের ব্যাটার জাকির হাসান খোঁচা দিলেন। বল তালুবন্দি করলেন আফগান ফিল্ডার। বেশ এই উইকেটটি নেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই প্রথম বলেই উইকেট নিয়ে নজির গড়লেন তিনি।

তবে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই উইকেটে নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় হলেন নিজাত। উল্লেখ্য, এর আগে ২০০২ সালে লিটনদের বিরুদ্ধেই অভিষেক ম্যাচে উইকেট নিয়ে নজির গড়েছিলেন শ্রীলঙ্কার বোলার চামিলা গামাগের। তাঁর প্রথম বলেই শিকার ছিল বাংলাদেশ ব্যাটার মহম্মদ আশরাফুল।

আরও জানতে পড়ুন: চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েল

প্রসঙ্গত, নিজাতের আগে এই নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে হারডিউস ভিলিয়ন। সেই সময় দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচে এই নজির গড়েছিলেন তিনি। তৎকালীন ব্রিটিশ অধিনায়ক অ্যালেস্টার কুককে প্রথম বলেই আউট করে এই নজির গড়েছিলেন। আর শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার এই দুই বোলার কিন্তু জীবনেই একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

টেস্ট ক্রিকেটের অভিষেকেই প্রথম বলেই আউট করার নজির বিশ্ব ক্রিকেটের ইতিহাসে  প্রথম গড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার টেম হোরান। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৮৩ সালের ২৬ জানুয়ারি। সিডিনিতে আয়োজিত সেই টেস্ট ম্যাচে ইংল্যান্ড ব্যাটসম্যান উইলিয়াম রিডকে আউট করে এই নজির গড়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছিলেন হোরান।

Published by:

Share Link:

More Releted News:

পাক মিডিয়া বাবর আজমের পতনের কারণ, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

কীভাবে খেলা হাতছাড়া হলো গুজরাতের, অকপটে স্বীকার করলেন অধিনায়ক গিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ