স্বস্তি, সিআর সেভেনের দেশে নিরাপদ আশ্রয় পেলেন আফগান নারী ফুটবলাররা

তালিবানরা আফগানভূমি দখল করা শুরু করা মাত্রই দেশ ছাড়তে থাকেন ওই দেশের মহিলা ফুটবলাররা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২১ বছর পর ফের আফগানিস্তান দখল করেছে তালিবানরা। এই কট্টর মৌলবাদী সংগঠনটির হাতেই বলতে গেলে এখন দেশটির ক্ষমতা। এমনটা হওয়ার বহুদিন আগে থেকেই দেশ ছাড়তে শুরু করেছিলেন আফগান মহিলা ক্রীড়াবিদরা। কারণ, তারা ভালো মতোই জানতেন যে, তালিবানরা ক্ষমতায় আসার পর খেলাতো দূরের কথা তাদের বেঁচে থাকাই হয়ে যাবে দায়। বিশেষ করে অ্যাথলিট এবং মহিলা ফুটবলারদের।

তাই তালিবানরা আফগানভূমি দখল করা শুরু করা মাত্রই দেশ ছাড়তে থাকেন ওই দেশের মহিলা ফুটবলাররা। বিপদ বুঝে ফিফার তরফ থেকে বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিলেন যে, আফগান মহিলা ফুটবলারদের উদ্ধার করে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য। সেই মতো এগিয়ে এসেছিলেন অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের সরকাররা।

তালিবানি আতঙ্কে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন আফগান যুব দলের নারী ফুটবলাররা। আর পাক সরকারও তাদের আশ্রয় দিয়েছিলেন। কিন্তু পাকভূমিতে বেশি দিন না থেকে, পর্তুগালে পা রাখলেন আফগানিস্তানের মহিলা ফুটবলাররা।

জানা গিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে নিরাপদে আশ্রয় পেয়েছেন তারা। ভবিষ্যতে সেখানেই বসবাস করবেন আফগান মহিলা দলের এই সব ফুটবলাররা। যুব দলের এক ১৫ বছর বয়সী ফুটবলার সারহা বলেন, ‘আমরা এখন মুক্ত এবং খুব খুশি। পর্তুগালে আমরা নিরাপদে আশ্রয় পেয়েছি। এখানে অন্তত আমাদের ফুটবল খেলার স্বপ্নটা শেষ হবে না।’   

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩