বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

Share:

 নিজস্ব প্রতিনিধি:  বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর দাপট এখন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ।  ভারতের  এই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে আটকাতে এবার আগেভাগেই ছক কষছে আফগানিস্তান। ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ শুরুর আগেই বৈভবকে নিয়ে মুখ খুলেছেন আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। তরুণ এই ব্যাটারের খেলা নিয়ে হোমওয়ার্ক করে ফেলেছে আফগান শিবির। বৈভবের শক্তি, দুর্বলতা, ব্যাটিংয়ের ধরন, সবকিছু খতিয়ে দেখে তৈরি করা হচ্ছে বিশেষ পরিকল্পনা। আফগানদের লক্ষ্য একটাই বৈভবের ব্যাটের ঝড় থামানো। 

দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচের আগে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়ে দিয়েছেন, বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা তৈরি করেছে তাঁর দল। জাদরান জানিয়েছেন, বৈভবের ব্যাটিং নিয়ে তাঁরা যথেষ্ট হোমওয়ার্ক করেছেন। তাঁর খেলার ভিডিও দেখেছেন এবং তাঁর শক্তি ও দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। এমনকী বৈভবের বিরুদ্ধে খেলা ক্রিকেটারদের কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু বৈভব নন, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাকেও নিয়ে আলাদা পরিকল্পনা করেছে আফগানিস্তান। অর্থাৎ সিরিজ শুরুর আগেই ভারতের দুই গুরুত্বপূর্ণ অস্ত্রকে ঘিরে নিজেদের কৌশল সাজিয়ে ফেলেছে আফগান দল।  

আরও পড়ুন: বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ) থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। এই সিরিজটি ইব্রাহিম জাদরানের জন্যও বিশেষ। তিনি সম্প্রতি রশিদ খানের কাছ থেকে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব গ্রহণ করেছেন। তিনি স্বীকার করেছেন যে অধিনায়কত্ব একটি বড় দায়িত্ব। তবে এটাও জানিয়েছেন  তিনি খুব বেশি চিন্তিত নন। জাদরান বলেন, খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে তিনি এই দায়িত্ব উপভোগ করার এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন।  

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত