৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের মাঠের নাম, কী হল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি :- কত রেকর্ড, কত উত্থান-পতনের সাক্ষী রয়েছে এই মাঠ। অসংখ্য শিরোপার সাক্ষী রয়েছে এই স্টেডিয়াম। এবার ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ওই ঐতিহাসিক মাঠের নামেরই ঘটল বদল। সান্তিয়াগো বার্নাব্যু থেকে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। স্পেনের সংবাদ মাধ্যম সূত্রে এমন খবরই সামনে এসেছে ।

৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল ১৯৪৭ সালে। ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যুর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ১৯৫৫ সালে। সে হিসেবে ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে।

উল্লেখ্য, বার্নাব্যু প্রায় ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন। তার সময়ে রিয়াল মাদ্রিদ ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা, ৬টি স্প্যানিশ কাপসহ নানা শিরোপা জিতেছিলেন। ১৯৫৮ সালে মিউনিখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিমান বিধ্বস্ত হয়ে ২৩জন মারা গিয়েছিলেন। অধিকাংশ ছিলেন ফুটবলার। বার্নাব্যু তখন ম্যানইউকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন। অ্যাথলেটিকো মাদ্রিদের পর রিয়াল মাদ্রিদের জার্সি পরা বার্নাব্যুকে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট বলা হয়। তিনি ১৯৭৮ সালে ৮২ বছরে বয়সে মারা যান।

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার