নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ইসলামাবাদে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার পর পাকিস্তান ছাড়ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। খেলোয়াররা ফিরে আসার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হঠাৎ করেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কান শিবিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার আটজন খেলোয়াড় দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বলেও খবর মিলেছে।

শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তান ছাড়ার ফলস্বরূপ, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে নির্ধারিত দ্বিতীয় ওয়ানডে বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে পাকিস্তান ছয় রানে জয়লাভ করেছিল শ্রীলঙ্কা। তিনটি ওয়ানডে ম্যাচের পর শ্রীলঙ্কা দল একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে, যেখানে  জিম্বাবয়ে থাকবে। জানা গিয়েছে,  যারা দেশে ফিরবেন তাদের বদলে   অন্য খেলোয়াড় পাঠানো হবে। সূত্রের খবর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদের কাছাকাছি অবস্থান নিয়ে উদ্বেগ থেকেই ক্রিকেটাররা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে ওয়ানডে খেলা হচ্ছিল।

এর আগে, ইসলামাবাদে শ্রীলঙ্কার হাইকমিশনার অ্যাডমিরাল (অব.) ফ্রেড সেনেভিরত্নে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তবুও পাকিস্তানের মাটিটে নিরাপত্তা নিয়ে কেউ  নিশ্চয়তা পাচ্ছেন না। যার কারণে প্রাণ বাঁচানোর জন্য ছাড়ছেন পাকিস্তান।

যদিও বুধবারের বৈঠকে, ইসলামাবাদের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নকভি সেনেভিরত্নেকে আশ্বস্ত করেন যে সফরকারী খেলোয়াড় এবং কর্মকর্তাদের পাকিস্তানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পর্কে শ্রীলঙ্কান ক্রিকেটারদের সন্তুষ্ট করার জন্য কোনও ব্যবস্থাই যথেষ্ট ছিল না। কারণ এর আগে জঙ্গি হামালার সম্মুখীন হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট দল। ২০০৯ সালে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাস দ্বিতীয় টেস্টের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে বন্দুকবাজের আক্রমণের শিকার হয়েছিল। তাই পাকিস্তানকে বিশ্বাস করতে চাইছেন না শ্রীলঙ্কার খেলোয়াড়রা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন