খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। গোটা বিশ্বের খেলোয়াড়রা অংশ নেন মেগা এই টুর্নামেন্টে। সাধারণত গ্রীষ্মকালেই অনুষ্ঠিত হয় আইপিএল।  মার্চ থেকে মে মাস পর্যন্ত চলে এই খেলা। কিন্তু তীব্র গরমের মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন। প্রচণ্ড তাপপ্রবাহ, দীর্ঘ ভ্রমণ এবং ঘন ঘন ম্যাচের সূচির কারণে শারীরিক সমস্যায় পড়ছেন বহু ক্রিকেটার। অনেকে অভিযোগও করেছেন এই বিষয় নিয়ে। তাই আইপিএলের সময়সূচি পরিবর্তনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এর মধ্যেই জানা গিয়েছে, ২০২৭ সালে আইপিএল শুরু হতে পারে সময়ের আগেই। এমনটাই ইঙ্গিত মিলেছে। 

সূত্রের খবর, মে মাসের তীব্র গরম এবং প্রাক-বর্ষা বৃষ্টির আশঙ্কা এড়াতে ২০২৭ সালের আইপিএল ম্যাচ নির্ধারিত সময়ের আগেই শুরু হতে পারে। বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন, বোর্ড ২০২৭ সালের আইপিএল ১০ মার্চ শুরু করার বিষয়টি বিবেচনা করছে, যাতে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মরশুমটি শেষ করা সম্ভব হয়। চলতি বছরে আইপিএল শুরু হয়েছিল ২৮ মার্চ এবং শেষ হয়েছে ৩১ মে। ফাইনালে টানা দ্বিতীয়বারের মত জয়ী হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের দিনক্ষণ এগিয়ে আসা নিয়ে সাইকিয়া পিটিআইকে বলেছেন, ‘এই বছর আইপিএল মার্চের ২৮ তারিখ শুরু হয়ে ৩১ মে-র মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আমরা শুধু এই বিষয়টি নিয়েই আলোচনা করছি যে, টুর্নামেন্টের একেবারে শেষ দিকে, অর্থাৎ ১৫ মে-র পর বৃষ্টি হওয়ার বা প্রাক-বর্ষা  মরশুম শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, গরম আবহাওয়া যা খেলোয়াড় বা দর্শক কারোর জন্যই খুব একটা অনুকূল নয়। তাই, মার্চের একেবারে শেষের আগে টুর্নামেন্টটি শুরু করা যায় কি না, সে বিষয়ে বিসিসিআই এবং আমাদের আইপিএল গভর্নিং কাউন্সিলে আলোচনা চলছে।’

আরও  পড়ুন: কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

সাইকিয়া আরও জানিয়েছেন, মার্চের দ্বিতীয় সপ্তাহে আইপিএল-২০২৭ শুরু করার জন্য একটি উপযুক্ত সময় খুঁজে বের করতে তিনি বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার অ্যাবে কুরুভিলার সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়, ‘আগামী বছর থেকে আমরা চেষ্টা করব এবং আমাদের জেনারেল ম্যানেজারকে (গেমস ডেভেলপমেন্ট) ইতিমধ্যে নির্দেশ দিয়েছি এমন সময় খুঁজে বের করতে, যাতে আমরা ১০ মার্চের মধ্যে খেলা শুরু করে ১৫ মে-র মধ্যে শেষ করতে পারি। যাতে আইপিএল ২০২৭-এর প্লে-অফ এবং ফাইনালের আগে কোনো প্রতিকূল আবহাওয়া না থাকে।’ 

উল্লেখ্য, ভারতের বিভিন্ন প্রান্তে এপ্রিল ও মে মাসে তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে দিনের পর দিন অনুশীলন, ম্যাচ খেলা এবং এক শহর থেকে অন্য শহরে যাতায়াত খেলোয়াড়দের শরীরের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। অনেক ক্রিকেটার ডিহাইড্রেশন, ক্লান্তি, পেশির টান কিংবা হিট এক্সহস্টশনের মতো সমস্যায় ভোগেন বলে জানা গিয়েছে। শুধু ক্রিকেটাররাই নন, দর্শক এবং মাঠের কর্মীরাও এই তীব্র গরমের কবলে পড়েন। বিকেল বা সন্ধ্যার ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত দর্শকদেরও দীর্ঘ সময় গরমের মধ্যে থাকতে হয়।  সেই সমস্যা সমাধান করতেই এবার উদ্যোগী হয়েছে  আইপিএল গভর্নিং কাউন্সিল। 

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার