রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের  কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী বিস্ময় বালকের কীর্তিতে হতবাক ক্রিকেট দুনিয়া। বুধবার (২৭ মে) ২৯ বলে ৯৭ রান করেছেন। মাত্র ৩ রানের জন্য হাতছাড়া হয়েছে টি-টোয়েন্টিতে সর্বকালের রেকর্ড । তবে খেলা শেষ হওয়ার পর বিস্ময় বালক জানিয়েছেন তিনি রেকর্ড গড়তে চান না। আইপিএলের মঞ্চ থেকে ঠিক কি প্রত্যাশা করেন জানিয়ে দিয়েছেন বৈভব। 

বৈভব সূর্যবংশীর ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসের প্রশংসা করেছেন ক্রিস গেইল। জানিয়েছেন ২২ গজের ময়দানে ‘বেবি বসের’ দাপটে মুগ্ধ তিনি। খেলা শেষে বৈভবকে ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। তবে, এমন একটি ঐতিহাসিক ইনিংস খেলার পরেও বৈভব জানিয়েছেন তাঁর মনোযোগ রেকর্ডের দিকে নয়, বরং তাঁর দলকে ট্রফি জেতানোর দিকে রয়েছে। ম্যাচ শেষে বৈভব স্পষ্টভাবে বলেছেন যে, দলের প্রতিটি জয় থেকে শুধু ইতিবাচক দিকগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, পরের ম্যাচটিও একইভাবে জিতে তাঁরা ফাইনালে যেতে চায়।

আরও পড়ুন: ম্যাচ শুরুর আগে গাভাস্কারের পা ছুঁয়ে প্রণাম বৈভবের, প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল

আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটি হাতছাড়া হওয়া নিয়ে প্রশ্ন করা হয় বৈভবকে। খারাপ লেগেছে কিনা জানতে চাওয়া হলে বৈভব জানান তিনি আউট হওয়ার পরেই তিনি রেকর্ডটি সম্পর্কে জানতে পারেন। এর পরেই সে জানায় সেই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ছিল দলের জন্য যথাসম্ভব অবদান রাখা।  বৈভবের কথায় সেঞ্চুরি আসতেই থাকবে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইপিএল ট্রফি জেতা। 

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের