পরিবারে আসছে নতুন সদস্য, বিশ্বকাপ জিতেই বিরাট সুখবর দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিত শর্মা,মহেন্দ্র সিং ধোনিদের তালিকায় নিজের নাম যুক্ত করেছেন সূর্যকুমার যাদব। দেশের মাটি থেকে ভারতকে করেছেন বিশ্বসেরা। হয়ত রবিবার তিনি রান পাননি তবে জিতে নিয়েছেন ১৪০ কোটি ভারতীয়ের মন। বিশ্বকাপ জেতার পরেই আরও এক বড় সুখবর দিয়েছেন ক্যাপ্টেন স্কাই। বিশ্বকাপ জেতার আনন্দ তো রয়েছেই তবে সেই সঙ্গে তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে খুশির সংবাদ। প্রথমবার বাবা হতে চলেছেন ভারতের অধিনায়ক।

রবিবার বিশ্বকাপ জয়ের পরে ইনস্টাগ্রামে স্ত্রী দেবিশার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে  ভারত অধিনায়ক ক্যাপশনে লিখেছেন, ‘কামিং সুন বেবি৷’  যে ছবি দেখে সকলেই অনুমান করে নিয়েছেন  ভারত অধিনায়কের পরিবারে খুব শীঘ্র আসছে নতুন সদস্য।এই পোস্ট করার পরেই অনেকে বলছেন সূর্যকুমারের হবু সন্তানই হয়তো তাঁর জন্য  সৌভাগ্য বয়ে এনেছে। একই বছরে ভারতের ক্যাপ্টেনে জীবনে এসেছে জোড়া সুখবর। 

 

View this post on Instagram

 

A post shared by SURYA KUMAR YADAV (@suryakumaryadav_fc_1)

 

সমাজমাধ্যমে এই সুখবর শেয়ার করতেই করে নিতেই সূর্য এবং দেবিশা শুভেচ্ছার বন্যায় ভাসছেন ৷ অসংখ্য মানুষ বিশ্বকাপ জয়ের পাশাপাশি হবু সন্তানের জন্যও তাদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন৷ দেবিশা শেট্টি একজন নামী নৃত্যশিল্পী। তাঁর সঙ্গে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন সূর্যকুমার। ২০২৬ সাল সূর্যকুমারের কাছে সত্যই স্মরণীয় হয়ে থাকবে। 

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর