অভাব নিত্যসঙ্গী, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন আলিপুরদুয়ারের দীপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: অভাব অনটন নিত্যসঙ্গী। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। দুই বেলা যেখানে খাবার জোটে না, সেখানে খেলাধুলা করা বিলাসিতার সমান। এই দারিদ্রতাকেই পিছনে ফেলে রেখে ফুটবলকে আঁকড়ে ধরেছে আলিপুরদুয়ারের দীপিকা ওঁরাও। বাবা শিবচরণ ওঁরাও রাজমিস্ত্রির কাজ করেন। মা নান্দিয়া ওঁরাও দিনমজুরের কাজ করেন অন্যের বাড়িতে। এই ভাবেই চলে ছোট্ট সংসার। কিন্তু খেলাধুলা নিয়ে বড় স্বপ্ন দেখেছে দীপিকা। কিভাবে সফল হবেন তা জানেন না। কিন্তু তারপরেও খেলা ছাড়েননি। এ

এবার ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল দলের একাদশে নিজের জায়গা বানিয়ে নিয়েছে দীপিকা। কন্যাশ্রী ফুটবল কাপে দীপিকার খেলা নজর কেড়েছে ইস্টবেঙ্গলের কর্তাদের। তাঁর খেলা দেখে দীপিকাকে দিয়ে মহিলা ফুটবল দলের বার্ষিক চুক্তিতে সই করিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দীপিকা এখন কম্বোডিয়ায়। সেখানে ইস্টবেঙ্গলের হয়ে এএফসির উইমেন্স চ্যাম্পিয়নস লিগ খেলতে গিয়েছে দীপিকা। খেলার স্বপ্ন ছোট থেকেই, কিন্তু অভাবের জন্য অনেক কিছুই করে উঠতে পারেন না। তারপরেও নিজের স্বপ্নকে ধরে রেখেছে দীপিকা। এরপরই ইস্টবেঙ্গলের কর্তাদের নজরে পড়েছে সে। বড় দলের হয়ে খেলার সুযোগও এসেছে। তাই নিজের মতো করে খালা চালিয়ে যেতে চাইছেন তিনি।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের অপরিহার্য ফুটবলার দীপিকা খেলছেন বিদেশের মাটিতে। নিজের ঘরের মেয়ে বিদেশের মাটিতে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে পেট জেরে উচ্ছ্বাসে ভাসছেন তাঁর গ্রাম। আলিপুরদুয়ারের বোনচুকামারির বাসিন্দারা নিজেদের মেয়ের সাফল্যের অত্যন্ত খুশি। ছোট থেকে খেলেছেন যার কাছে সেই মেন্টর ও কোচ দীপিকার সাফল্যে অত্যন্ত আপ্লুত।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন