ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে ফিরছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গত শুক্রবার অ্যাডিলেডে অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যাক্সওয়েল। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতিতে ফের ম্যাক্সওয়েলকে টি ২০ সিরিজে রাখা হয়েছে।

জানা গিয়েছে, গত শুক্রবার একটি পানশালায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। অতিরিক্ত মদ্যপানের পর জ্ঞান হারান ম্যাক্সওয়েল। বেশ কিছুক্ষণ ধরে জ্ঞান না ফেরায় হাসপাতালে ভর্তি করা হয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। তবে কী কারণে ম্যাক্সওয়েল জ্ঞান হারিয়েছিলেন, সেবিষয়ে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর জ্ঞান ফেরে ম্যাক্সওয়েলের। সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টি ২০ সিরিজে রাথা হয়েছে তাঁকে।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার। সেই দলে ফের অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে দেখা যাবে। তবে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি ২০ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। আগামী জুন মাসে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে কে নেতৃত্ব দেবেন, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে জানা যাচ্ছে, ওই টি ২০ সিরিজে প্যাট কামিন্সের অধিনায়কত্ব করার সম্ভাবনা বেশি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর