কাকে করা উচিত ভারতীয় দলের কোচ, পরামর্শ সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় দলের নতুন কোচ কে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর, আশিস নেহরার নাম উঠে এসেছে। এরমধ্যে বৃহস্পতিবার একটি পোস্ট করে নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সৌরভ গাঙ্গুলি। পোস্টে তিনি লেখেন, একজনের জীবনে কোচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের পরামর্শ ও অক্লান্ত পরিশ্রম মাঠে ও মাঠের বাইরে যেকোনও মানুষের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। তাই কোচের বাছাই চিন্তাভাবনা করে করা উচিত।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বে থাকা রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, টি ২০ বিশ্বকাপের পর তিনি আর কোচের দায়িত্বে থাকতে চান না। এরপরই পরবর্তী কোচ কে হতে পারেন, তা নিয়ে বিসিসিআই কর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিদেশি কোচের থেকে দেশীয় কোচদের দায়িত্ব দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী বিসিআই কর্তারা। এই পরিস্থিতিতে সৌরভের এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, এই পোস্টটি করে তিনি কি পরোক্ষে নিজের নামটি ভাসিয়ে দিলেন? এর আগে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছিলেন সৌরভ। সৌরভের সময়ই রাহুল দ্রাবিড়কে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি ভারতীয় ক্রিকেট আকাডেমির দায়িত্ব দেওয়া হয় ভিভিএস লক্ষ্ণণকে। কিন্তু সৌরভকে এখনও পর্যন্ত কোচের ভূমিকায় দেখা যায়নি।

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ